রাতারাতি বদলে গেল মহারাষ্ট্রের চিত্রনাট্য, মোদীর নেপথ্য-‘খেলা’তেই কি মসনদে বিজেপি

রাতারাতি বদলে গেল ছবিটা। কংগ্রেস-এনসিপি-শিবসেনা জোটকে হটিয়ে মহারাষ্ট্রের মসনদে বসলেন বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ। উপমু্খ্যমন্ত্রী পদে এনসিপির আজিত পাওয়ার।

রাতারাতি বদলে গেল ছবিটা। কংগ্রেস-এনসিপি-শিবসেনা জোটকে হটিয়ে মহারাষ্ট্রের মসনদে বসলেন বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ। উপমু্খ্যমন্ত্রী পদে এনসিপির অজিত পাওয়ার। রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে, এই সমীকরণের পিছনে রয়েছে নরেন্দ্র মোদীর পাকা মাথা। নয়াদিল্লিতে মোদী-পাওয়ারের বৈঠকেই চাকা ঘুরে গিয়েছে মহারাষ্ট্রের।

নাটকীয় কাণ্ডের পর শেষ অঙ্কে চমক

নাটকীয় কাণ্ডের পর শেষ অঙ্কে চমক

মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে নাটক চরমে ওঠে। একমাস ঘরে নানা নাটকীয় কাণ্ডের পর শেষ অঙ্কে চমক অপেক্ষা করছিল। শুক্রবার রাতে যখন মহারাষ্ট্রে কংগ্রেস-এনসিপির সমর্থনে শিবসেনা সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত, তখনই রাতারাতি রাষ্ট্রপতি শাসন তুলে বিজেপির দেবেন্দ্র ফড়নবিশের শপথ গ্রহণ হয়ে গেল মুখ্যমন্ত্রী পদে।

মোদীর সঙ্গে বৈঠকে পাওয়ার

মোদীর সঙ্গে বৈঠকে পাওয়ার

মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে যখন নানা চাপানউতোর চলছে, তখনই মোদীর সঙ্গে বৈঠকে বসেন এনসিপি প্রধান শারদ পাওয়ার। এই বৈঠক কৃষকদের সমস্যা নিয়ে বলা হলেও, তার পিছনে অন্য ডিল হয়েছে বলে রাজনৈতির মহলের একটা অংশ মনে করছে। এই বৈঠকই এনসিপির সমর্থনে বিজেপির সরকার গঠনের পথ প্রশস্ত করেছে বলে দাবি বিশেষজ্ঞদের।

শারদ পাওয়ারের পূর্ণ সমর্থন!

শারদ পাওয়ারের পূর্ণ সমর্থন!

শনিবার সকালে এনসিপি নেতা অজিত পাওয়ার উপমুখমন্ত্রী পদে শপথ নেন। তিনি দাবি করেন, শারদ পাওয়ারের পূর্ণ সমর্থন নিয়েই তিনি দেবেন্দ্র ফড়নবিশ সরকারকে সমর্থন করেছেন। এনসিপির সম্পূর্ণ সমর্থনেই এই সরকার চলবে। তিনি জানিয়েছেন, মহারাষ্ট্রে স্থায়ী ও শক্তিশালী সরকার গড়তেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজেপি সরকার, পিছনে খেলা মোদীর

বিজেপি সরকার, পিছনে খেলা মোদীর

এ প্রসঙ্গে তাই মোদীর সঙ্গে শারদ পাওয়ারের বৈঠকের কথাই বারবার উঠে আসছে। বিজেপিকে সমর্থন দেওয়ার পিছনে মোদী ও শারদ পাওয়ার পিছন থেকে খেলা চালিয়েছেন বলে মনে করছে একাংশ। যার ফলে রাতারাতি নতুন সমীকরণ তৈরি হয়ে গেল। এনসিপি নেতা অজিত পাওয়ারের সমর্থনে সরকার গড়লেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ।

কলকাঠি নাড়লেন মোদী

কলকাঠি নাড়লেন মোদী

আসল কলকাঠি নাড়লেন মোদীই। দিল্লিতে বসে তাঁর এক চালেই মহারাষ্ট্রে বিজেপি কিস্তিমাত করল!বিরোধী শিবির থেকে এনসিপিকে ছিনিয়ে নিয়ে শেষ হাসি হাসলেন তিনি। কংগ্রেসকে ফের তিনি ধরাশায়ী করলেন কূটনৈতিক চালে। নাটকীয় বদল ঘটে গেল মহারাষ্ট্রের মসনদে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+