মায়ার সোশ্যাল ইঞ্জিনিয়ারিংকে চ্যালেঞ্জ মোদীর, একা কুম্ভে জোটের মোকাবিলা

বুয়া-ভাতিজার জোটের পর উত্তরপ্রদেশের আকাশে সিঁদুরে মেঘ দেখতে পেয়েছেন তুখোড় রাজনীতিবিদ নরেন্দ্র মোদী। ২০১৯-এর লড়াই জিতে ফের ক্ষমতায় ফিরতে তাই যোগী-রাজ্যে পা দিয়েই আসল তাসটা ছেড়ে দিলেন।

বুয়া-ভাতিজার জোটের পর উত্তরপ্রদেশের আকাশে সিঁদুরে মেঘ দেখতে পেয়েছেন তুখোড় রাজনীতিবিদ নরেন্দ্র মোদী। ২০১৯-এর লড়াই জিতে ফের ক্ষমতায় ফিরতে তাই যোগী-রাজ্যে পা দিয়েই আসল তাসটা ছেড়ে দিলেন। লোকসভা নির্বাচনের দামাম বেজে যাওয়ার আগেই মায়াবতীর সোশ্যাল ইঞ্জিনিয়ারিংকে ছুড়ে দিলেন মোক্ষম চ্যালেঞ্জ।

মায়ার ভোট ব্যাঙ্কে থাবা বসাতে

মায়ার ভোট ব্যাঙ্কে থাবা বসাতে

কুম্ভে পা দিয়েই সাফাইকর্মীদের পদসেবা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দিয়েছেন রবিবার। কুম্ভমেলায় শাহী-স্নান ও গঙ্গা পুজো করেই ক্ষান্ত নন মোদী। তাঁর লক্ষ্যে যে ব্রাহ্মণ ভোটের সঙ্গে দলিত ভোটও। অর্থাৎ মায়াবতীর ভোট ব্যাঙ্কে তিনি থাবা বসাতে উৎসাহী। তাই পুজোপাটের পরই তিনি নিজের হাতে সাফইকর্মীদের পা ধুইয়ে দিলেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মায়াকে।

মায়াবতী সোশ্যাল ইঞ্জিনিয়ারিংকে চ্যালেঞ্জ

মায়াবতী সোশ্যাল ইঞ্জিনিয়ারিংকে চ্যালেঞ্জ

কাঁসিরামকে অনুসরণ করে মায়াবতী সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ নিয়েছিলেন। তাঁর এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দাপটে সমস্ত দলিত ভোট কেন্দ্রীভূত হয়েছিল। বহুজন সমাজবাদী পার্টি পুষ্ট হয়েছিল সেই ভোটে। এখনও মায়াবতীর প্রধান ভোটব্যাঙ্ক হল দলতি সম্প্রদায়। এবার সেখানে থাবা বসাতে তৎপর মোদী।

লোকসভা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক

সেই কারণেই প্রধানমন্ত্রী নিজে হাতে সাফাইকর্মীদের পদসেবা করে লোকসভা নির্বাচনের আগে দিলেন মাস্টারস্ট্রোক। বুঝিয়ে দিলেন, শুধু উচ্চবর্ণের ভোটই নয়, দলিত ভোটও তাঁর টার্গেট। যতই জোট করুন মায়াবতী-অখিলেশরা, সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে তিনিও কম পারদর্শী নন, তা বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী।

এক চালেই মাত দিলেন মোদী

এবার কুম্ভমেলার আসর বসেছে, আবার এ বছরই লোকসভা নির্বাচন। তাই পড়ে পাওয়া ১৪ আনার মতো সুযোগটা পূর্ণমাত্রায় কাজে লাগালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগী-রাজ্যে গিয়ে এক চালেই তিনি মাত করে দিলেন। একসঙ্গে সপা-বসপা-কংগ্রেসের ভোটব্যাঙ্কে মোক্ষম আঘাত হানলেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে তুষ্ট করে তিনি দলিতদের দিকে হাত বাড়ালেন।

একা কুম্ভে জোটের মোকাবিলা

একা কুম্ভে জোটের মোকাবিলা

রবিবার কুম্ভমেলায় গঙ্গা, যমুনা, সরস্বতীর সংগমস্থলে প্রধানমন্ত্রী শাহি স্নান সারলেন সাধু-সন্তদের নিয়ে। তারপর তিনি পুজো করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে। গঙ্গাপুজোর পর গঙ্গা আরতি করলেন। তারপরই ছুটলেন সাফাইকর্মীদের পদসেবা করতে। ‘স্বচ্ছ কুম্ভ, স্বচ্ছ আভার পুরষ্কার' প্রদান করলেন সাফাইকর্মীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+