Narendra Modi: নাম মাত্র ভোটে হার, হিমাচলে উন্নয়নের ধারা জারি থাকবে, বার্তা প্রধানমন্ত্রী মোদীর

Narendra Modi: নাম মাত্র ভোটে হার, হিমাচলে উন্নয়নের ধারা জারি থাকবে, বার্তা প্রধানমন্ত্রী মোদীর

হিমাচল প্রদেশে হার স্বীকার করবেও সেটা নাম মাত্র। মাত্র ১ শতাংশ ভোটের ব্যবধানে কংগ্রেসের কাছে হেরেছে বিেজপি। কাজেই হিমাচল প্রদেশের মানুষের কাছে বিজেপি এখনও গ্রহণযোগ্য সেটা প্রমাণ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার সেই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

হিমাচল প্রদেশে উন্নয়নের বার্তা

হিমাচল প্রদেশে উন্নয়নের বার্তা

হিমাচল প্রদেশে কংগ্রেসের কাছে হেরেছে বিজেপি। কিন্তু সেই হার একেবারেই নগন্য। মাত্র ১ শতাংশ ভোটের ব্যবধানে বিজেপি হেরেছে কংগ্রেসের কাছে। যাকে বড় হার বলা যায় না। তাই হিমাচল প্রদেশে বিজেপি হারলেও সেই রাজ্যের মানুষের পাশে থাকবে বিজেপি। হিমাচল প্রদেশে উন্নয়নের ধারা বজায় থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন হিমাচল প্রদেশে প্রতি ৫ বছর অন্তর রাজনৈতিক দল বদল হয় সরকারে। সেই ধারা এবারও বজায় রয়েছে।

হিমাচল প্রদেশে কংগ্রেসের জয়

হিমাচল প্রদেশে কংগ্রেসের জয়

৫ বছর অন্তর গুজরাতে সরকার বদল হয়। এবারও সেটাই হয়েছে। গতবার বিজেপি সরকার হড়েছিল। নিয়ম মেনে এবার সরকার গড়ার পথে কংগ্রেস। হিমাচল প্রদেশে কংগ্রেসের জয় হয়েছে। যেখানে গোটা দেশে কংগ্রেস অস্তিত্ব সংকটে ভুগছে সেখানে হিমাচল প্রদেশে কংগ্রেসের জয় তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে কংগ্রেস জিতলেও সেটা খুব একটা বেশি ভোটের ব্যবধাবে জেতেনি। কাজেই ঘোড়া কেনাবেচার শঙ্কা রয়ে যাচ্ছে।

ঘোড়া কেনাবেচার শঙ্কা

ঘোড়া কেনাবেচার শঙ্কা

হিমাচল প্রদেশে কংগ্রেসের জয় নিশ্চিত হলেও সেটা বিজেপির থেকে খুব বেশি ভোটের ব্যবধানে নয়। কাজেই যেকোনও মুহূর্তে ঘোড়া কেনাবেচা হতে পারে। কারণ এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করে উঠতে পারেনি হাই কমান্ড। প্রাথমিক বাবে বীরভদ্র সিংয়ের স্ত্রী প্রতিভা সিংয়ের দিকে পাল্লা ভারী রয়েছে বলে মনে করা হচ্ছে। এই দড়ি টানাটানির মধ্যে কংগ্রেসের বিধায়ক ভাঙানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেকারণে জয়ী জন প্রতিনিধিদের আলাদা রিসর্টে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে কংগ্রেস।

কী বললেন রাহুল

কী বললেন রাহুল

একদিকে যখন হিমাচল প্রদেশে উন্নয়নের ধারা বজায় রাখার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ঠিক সেসময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন হিমাচল প্রদেশের প্রতিটি মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হবে। কংগ্রেস যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা পূরণ করা হবে। তবে গুজরাতে কংগ্রেসের শোচনীয় পরাজয়ের কোনও ব্যাখ্যা রাহুল গান্ধী দিতে পারেননি। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+