মোদীর জন্মদিন উদযাপন করতে চান! হোয়াটসঅ্যাপে এসে গেল চমকপ্রদ সুযোগ
২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর ৬৯ তম জন্মদিন পালন করতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর দেশের প্রধানন্ত্রীর জন্মদিনকে যদি বিশেষভাবে পালন করতে চান,তাহলে রয়েছে হোয়াটস অ্যাপের বিশেষ সুযোগ ।
২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর ৬৯ তম জন্মদিন পালন করতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর দেশের প্রধানন্ত্রীর জন্মদিনকে যদি বিশেষভাবে পালন করতে চান,তাহলে রয়েছে হোয়াটস অ্যাপের বিশেষ সুযোগ । মোদীর জন্মদিন উপলক্ষ্যে হোয়াটস অ্যাপে ঘোরাফেরা করছে নতুন স্টিকার।

হোয়াটস অ্যাপে এবার উঠে আসছে নরেন্দ্র মোদীকে নিয়ে বিশেষ স্টিকার। যা রীতিমতো ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়া। রাত পোহালেই নরেন্দ্র মোদীর জন্মদিন। তার আগে , এদিন থেকেই এই বিশেষ স্টিকার বাজারে এসে গিয়েছে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই বেরিয়ে আসছে এই স্টিকার। তবে সার্চে 'নরেন্দ্র মোদী' থিম স্টিকার বলে লিখতে হবে।
সার্চে গিয়ে 'নরেন্দ্র মোদী থিম স্টিকার' বলে খুঁজলেই একাধিক অ্যাপের অপশন আসছে। সেই অ্যাপ ইনস্টল হলেই অ্যাপ ওপেন করতে হবে। সেখানে থেকে বেছে নিতে হবে পছন্দের স্টিকার। তারপর' +' চিহ্নে ক্লিক করতে হবে। এরপর প্রেস করতে হবে 'ইয়েস' অপশন। তারপর 'অ্যাড টু হোয়াটসঅ্যাপ' অপশন-এ গিয়ে ক্লিক করতে হবে। তাহলেই আসবে নরেন্দ্র মোদী হোয়াটস অ্যাপ স্টিকার।












Click it and Unblock the Notifications