মুখ থুবড়ে পড়ল মহাজোট, মায়া-মমতাকে টেক্কা দিয়ে ২০১৯ লোকসভায় রাজা মোদীই
মাত্র চার মাস চার দিন আগে কলকাতার বুকে তৈরি হয়েছিল ২০১৯ লোকসভা নির্বাচনের মহাজোট। মোদী হটানোর ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ব্রিগেডে পথ চলা শুরু করেছিল ইউনাইটেড ফ্রন্ট।
মাত্র চার মাস চার দিন আগে কলকাতার বুকে তৈরি হয়েছিল ২০১৯ লোকসভা নির্বাচনের মহাজোট। মোদী হটানোর ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ব্রিগেডে পথ চলা শুরু করেছিল ইউনাইটেড ফ্রন্ট। কিন্তু আদতে দেখা গেল ভোটের শেষ মুখ থুবড়ে পড়ল তারা। শে, হাসি হাসলেন সেই মোদীই। মমতা-মায়াদের টেক্কা দিয়ে মোদীই রাজা ২০১৯ লোকসভার।

৪২-এ ৪২ হচ্ছে না
কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে ব্রিগেডের সমাবেশ দেখা গিয়েছিল ২১ দলের মহাজোট। কে নেই সেই দলে। কিন্তু ভোট শেষে দেখা গেল ছবিতে কেউ নেই। দেশজুড়ে শুধু মোদী-মোদী। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ৪২-এ ৪২ করার ডাক দিয়েছিল। সেই সম্ভাবনা দুরুহ। চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে মায়া-অখিলেশ, তেজস্বী সবাই ব্যর্থ।

স্ট্যালিন ছাড়া সবাই ব্যর্থ
বিরোধী মুখ হিসেবে যেমন শোচনীয় ব্যর্থ রাহুল গান্ধী, তেমনই ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুধু তামিলনাড়ুতে বিরোধী মুখ হিসেবে জয়ের ধারা বজায় রেখেছে ডিএমকে। স্ট্যালিনের জল তামিলনাড়ুতে সাফ করার পথে শাসক এআইএডিএমকে। এছাড়া শারদ পাওয়ারের এনসিপি-সহ অন্যান্যরাও কার্যত ব্যর্থ।

মমতার মতো চন্দ্রবাবুও ব্যর্থ
ভোটের ফলাফল সামনে আসতে শুরু করতেই দেখা গিয়েছে গোটা দেশেই বিজেপির জয়জয়কার। এ রাজ্যেই বিজেপি দারুন ভাবে উঠে এসেছে। বাংলায় ১৬টি আসনে এগিয়ে আছে। মমতার তৃণমূল ৪২-এর মধ্যে ২৫ আসনে এগিয়ে। অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু ধরাশায়ী। প্রায় সমস্ত আসনই ওয়াইএসআর কংগ্রেসের দখলে যাচ্ছে।

বুয়া-ভাতিজা ব্যর্থ, জোট ফ্লপ
উত্তরপ্রদেশে মায়া-অখিলেশের জোট পর্যুদস্ত। তারা মাত্র ২০ আসনে এগিয়ে। বিজেপি সেখানে এগিয়ে ৫৮টি আসনে। বিহারে আরজেডি-কংগ্রেস জোট ফ্লপ। ৪০টির মধ্যে মাত্র ২টি আসনে এগিয়ে তারা। মহারাষ্ট্রে কংগ্রেস-এনসিপি জোট, কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোটও সুপারফ্লপ।












Click it and Unblock the Notifications