Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'রাজ্যের তরফে মিলছে না সহযোগিতা', কার্যত ক্ষোভ উগরে কেসিআরকে বার্তা মোদীর

রাজ্য সরকারের তরফে কোনও সহযোগিতা মিলছে না! তেলেঙ্গানাতে দাঁড়িয়ে কেসিআর সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক প্রকল্পের উদ্বোধনে তেলেঙ্গানা এবং তামিলনাড়ুতে যাবেন তিনি। আর তার আগে তেলেঙ্গানাতে দাঁড়িয়ে কেসিআর সরকারকে বার্তা মোদীর।

প্রধানমন্ত্রী মোদী বলেন, কেন্দ্রের সরকার তেলেঙ্গানার নাগরিকদের স্বপ্ন পূরণ করাকে তার কর্তব্য বলে মনে করে। আর সেই লক্ষ্যেই সরকার কাজ করছে বলেও দাবি তাঁর। গোটা দেশজুড়ে রেলওয়ে পরিষেবাকে আধুনিকরণের কাজ চলছে। আর সেই উন্নয়নের লাভ তেলেঙ্গানাও পাচ্ছে বলে এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

কার্যত ক্ষোভ উগরে বার্তা নরেন্দ্র মোদীর

এদিন তাঁর কথাতে করোনা এবং ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও উঠে আসে। বলেন, করোনা সংক্রমণ এবং রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে অর্থনীতিতে একটা ডামাডোল চলছে।

কিন্তু এই অনিশ্চিয়তার মধ্যেও পরিকাঠামো উন্নয়নে রেকর্ড পরিমাণ বিনিয়োগকারী দেশগুলির মধ্যে ভারত অন্যতম বলেও এদিন প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তাঁর মতে, এই আর্থিক বছরে পরিকাঠামো উন্নয়নে ১০ লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু কেন্দ্রের এই কাজে রাজ্য সরকারের অসহযোগিতা দেখা দিচ্ছে বলে কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাতে তেলেঙ্গানার মানুষের স্বপ্ন প্রভাবিত হচ্ছে বলেও এদিন মন্তব্য করেছেন তিনি।

আর সেই মঞ্চ থেকে কেসিআর সরকারের প্রতি প্রধানমন্ত্রীর আবেদন, তেলেঙ্গানার জনগণের জন্য তৈরি করা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি করবেন না। তেলেঙ্গানার প্রগতি ভারতের বিকাশের জন্যে খুবই গুরুত্বপূর্ণ বলেও এদিন মন্তব্য করেন মোদী।

বলে রাখা প্রয়োজন, বন্দেভারত এক্সপ্রেস সহ তেলেঙ্গানায় ১১৩০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নরেন্দ্র মোদী। সরকারি ওই অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী K. Chandrashekar Rao। আর তাতেই কার্যত ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী। আর সেই ক্ষোভ নরেন্দ্র মোদীর বক্তব্যে উঠে আসে। যদিও কেন সরকারি অনুষ্ঠান এড়িয়ে গেলেন তা নিয়ে অবশ্য মুখ্যমন্ত্রীর দফতর কিছু জানায়নি।

অন্যদিকে ফের একবার বিরোধীদের আক্রমণ শানান মোদী। বলেন, পরিবারবাদ এবং দুর্নীতি আলাদা নয় বলে দাবি তাঁর। বলে রাখা প্রয়োজন, প্রধানমন্ত্রী এইমস বিবিনগর এবং পাঁচটি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও তিনি সেকেন্দ্রাবাদ রেল স্টেশনের উন্নয়নের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ সূচনা হয়।

এর ফলে স্টেশনে বিশ্বমানের সুবিধা পাওয়া যাবে বলে দাবি করা হয়েছে সরকারি সূত্রে। তিনি রেলের সঙ্গে সম্পর্কিত অন্য উন্নয়ন প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করেন। এছাড়া বন্দেভারতের সূচনাও করেন প্রধানমন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+