উত্তাল পরিস্থিতিতে দলীয় সাংসদদের বৈঠকে প্রধানমন্ত্রী, বিরোধীদের তোপ দেগে কী পরামর্শ নরেন্দ্র মোদীর?

দিল্লি হিংসার জের কাটছে না। এর রেশ আছড়ে পড়েছে সংসদের দুই কক্ষে। সোমবার সংসদের অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। এই অবস্থায় অধিবেশন স্থগিত করতে বাধ্য হন স্পিকার। এই পরিস্থিতির মধ্যেই দলীয় সংসদদের এক বৈঠকে মঙ্গলবার বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দলীয় সাংসদদের উদ্দেশ্যে কী পরামর্শ মোদীর?

দলীয় সাংসদদের উদ্দেশ্যে কী পরামর্শ মোদীর?

মঙ্গলবার দলীয় সাংসদদের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সাংসদদের উদ্দেশ্যে তিনি বলেন, 'উন্নয়নই আমাদের মন্ত্র, এর জন্য শান্তি, সম্প্রীতি, ঐক্য বজায় রাখতে হবে। জাতির উন্নয়ন গুরুত্বপূর্ণ, তবে সেই উন্নয়নের জন্য শান্তি, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখাও সমানভাবে জরুরি। কিছু মানুষ তাঁদের দলের জন্যে বাঁচেন, কিন্তু আমরা উর্ধ্বে উঠে দেশের জন্য বাঁচি।'

দিল্লির অগ্নিগর্ভ পরিস্থিতিতে উত্তপ্ত দেশের রাজনীতি

দিল্লির অগ্নিগর্ভ পরিস্থিতিতে উত্তপ্ত দেশের রাজনীতি

সিএএ নিয়ে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব থেকে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় দিল্লিতে। সেই দ্বন্দ্ব এখন ভারতীয় রাজনীতির সব থেকে বড় আলোচনার বিষয়। দিল্লিতে মারাত্মক হিংসার শিকার হয়ে প্রাণ হারান ৪০-এর বেশি মানুষ, আহত হন আরও দুই শতাধিক স্থানীয় বাসিন্দা। সেই সময়ে এই অভিযোগ করা হয় যে, বিজেপি নেতাদের বিদ্বেষমূলক বক্তব্যের কারণেই ওই হিংসা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই নিয়ে সরকারকে বারংবার তোপ দাগতে থাকে বিরোধীরা।

মনমোহন সিংয়ের সমালোচনায় মোদী

মনমোহন সিংয়ের সমালোচনায় মোদী

এদিকে আজকের বৈঠকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়েরও কড়া সমালোচনা করেন মোদী। তিনি অভিযোগ করেন, কংগ্রেসের ওই প্রবীণ নেতা 'ভারত মাতা কি জয়' এর মতো স্লোগান দিতে পছন্দ করেন না। মৌলবাদ, জঙ্গিবাদ এবং স্পর্শকাতর আবেগকে বাড়াতে 'ভারত মাতা কি জয়' স্লোগানটির অপব্যবহার করা হচ্ছে।

সাংসদদের শান্তি ফেরানোর বার্তা মোদীর

সাংসদদের শান্তি ফেরানোর বার্তা মোদীর

সম্প্রতি হিংসায় উত্তাল হয়েছে দিল্লি। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-কে নিয়ে দ্বন্দ্ব বাধে দুই পক্ষের। হিংসার জেরে প্রাণ হারান ৪০ এরও বেশি মানুষ এবং আহত হন দুই শতাধিক। উত্তর-পূর্ব দিল্লির এই সহিংসতার ঘটনায় এখন ভীত-সন্ত্রস্ত হয়ে রয়েছে রাজধানীর সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান যাতে তাঁর দলের কর্মী ও সাংসদরা শান্তি ফেরাতে এগিয়ে আসুক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+