আত্মনির্ভর ভারত গড়তে বাংলার ব্যবসায়ীদের যে টার্গেট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!

সৌরশক্তি ও সোলার ব্যাটারি উৎপাদনের ক্ষেত্রে ভারতকে শীর্ষস্থানে নিয়ে যেতে কলকাতার ব্যবসায়ীদের টার্গেট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের ৯৫ তম বার্ষিক পূর্ণাঙ্গ অধিবেশন উপলক্ষ্যে এদিন বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেখানেই পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালনের আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আত্মনির্ভর ভারতের লক্ষ্যে করোনার সঙ্গে সংঘর্ষ

আত্মনির্ভর ভারতের লক্ষ্যে করোনার সঙ্গে সংঘর্ষ

এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আত্মনির্ভর ভারতের লক্ষ্যে করোনার সঙ্গে সংঘর্ষ করতে করতে যে যে পথ অবলম্বন করা হচ্ছে তা গুরুত্বপূর্ণ। পিপল, প্ল্যানেট ও প্রফিট - এই তিনটি একসঙ্গে বেশ গুরুত্বপূর্ণ।' প্রধানমন্ত্রী আরও বলেন, 'করোনার সঙ্গে আরও একাধিক সমস্যা আমাদের সামনে রয়েছে৷'

এলইডি লাইট লাগানোর ফলে ১৯ হাজার কোটি টাকা বাঁচছে

এলইডি লাইট লাগানোর ফলে ১৯ হাজার কোটি টাকা বাঁচছে

এরপর পরিষ্কার শক্তির উৎস ব্যবহারে নিজের যুক্তি খাড়া করতে প্রধানমন্ত্রী বলেন, 'এলইডি লাইট লাগানোর ফলে প্রতিবছর দেশের গরিব-মধ্যবিত্তদের ১৯ হাজার কোটি টাকা বাঁচছে। একইসঙ্গে ৪ কোটি টন কার্বন নিঃসরণ কম হচ্ছে। ফলে পৃথিবীর জন্য তা অনেক বেশি ফলদায়ী।'

হলদিয়া থেকে বেনারস পর্যন্ত ওয়াটারওয়েজ তৈরি

হলদিয়া থেকে বেনারস পর্যন্ত ওয়াটারওয়েজ তৈরি

পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী জলপথ পরিবহনের পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, 'হলদিয়া থেকে বেনারস পর্যন্ত ওয়াটারওয়েজ তৈরি হয়ে গিয়েছে। এই জলপথের কারণে নানা সুবিধা হয়েছে। বেচা-কেনার দুই ক্ষেত্রেই সুবিধা হয়েছে।' তিনি আরও বলেন, 'জলপথ পরিবহন ব্যবহারে কম জ্বালানি খরচ হবে। আমাদের বিদেশ থেকে জ্বালানি আমদানির পরিমাণও কমবে এতে। পাাশাপাশি রাস্তায় যান চলাচল কমবে।'

বদলে যাওয়া এই বিশ্বে সোলার রিচার্জেবল ব্যাটারি খুব প্রয়োজনীয়

বদলে যাওয়া এই বিশ্বে সোলার রিচার্জেবল ব্যাটারি খুব প্রয়োজনীয়

এরপর প্রধানমন্ত্রী বদলে যাওয়া এই বিশ্বে সোলার রিচার্জেবল ব্যাটারি খুব প্রয়োজনীয় হয়ে উঠবে বলে উল্লেখ করেন। আইসিসির কাছে তিনি আবেদন করেন যে ২০২৫-এর মধ্যে এই ইন্ডাস্ট্রি গড়ে তোলার ক্ষেত্রে একটি টার্গেট সেট করা হোক।

সোলার প্যানেল তৈরির শিল্পে জোর দেওয়ার সময় এখন

সোলার প্যানেল তৈরির শিল্পে জোর দেওয়ার সময় এখন

প্রধানমন্ত্রী বলেন, দেশে সোলার প্যানেল তৈরির শিল্পে জোর দেওয়ার সময় এখন। সোলার রি-চার্জেবল ব্যাটারির বাজার এখন বিশ্বব্যাপী। এ বিষয়ে শিল্পপতিদের টার্গেট তৈরি করতে হবে। সরকার এ বিষয়ে আপনাদের সঙ্গে আছে।

সোলার-রিচার্জেবল এনার্জির বড় হাব হতে পারে ভারত

সোলার-রিচার্জেবল এনার্জির বড় হাব হতে পারে ভারত

তিনি আরও বলেন, 'সোলার-রিচার্জেবল এনার্জির বড় হাব হতে পারে ভারত। সারা বিশ্বে ভারত এই বিষয়ে নেতৃত্ব দিতে পারে। এর থেকে পুরো লাভ তুলতে পারে। সরকার এই বিষয়ে সকলের সঙ্গে রয়েছে।' এরপর তিনি দাবি করেন, ২০২৫ সালের মধ্যে ভারত আত্মনির্ভরশীল হয়ে ওঠার পথে অনেকটা এগিয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+