Bharat Ratna: ভারতরত্ন ঘোষণায় নয়া রেকর্ড মোদীর! কীভাবে ছাপিয়ে গেলেন বাজপেয়ী, মনমোহনকে?
Bharat Ratna: লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গড়ে ফেললেন নয়া রেকর্ড। ভারতরত্ন ঘোষণার নিরিখে। ছাপিয়ে গেলেন অটলবিহারী বাজপেয়ী, মনমোহন সিংকে।
১৫ দিনের মধ্যে পাঁচজনের নাম ঘোষণা ভারতরত্ন প্রাপক হিসেবে। তাঁদের মধ্যে ২ জন প্রাক্তন প্রধানমন্ত্রী, একজন প্রাক্তন উপ প্রধানমন্ত্রী এবং একজন কৃষিবিজ্ঞানীও রয়েছেন।

কর্পূরী ঠাকুর ও লালকৃষ্ণ আদবানিকে ভারতরত্ন প্রদানের ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। আজ একসঙ্গে তিনজনের নাম ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ভারতরত্ন প্রদান করা হবে দুই প্রাক্তন প্রধানমন্ত্রী চরণ সিং, নরসিমা রাও এবং দক্ষিণ ভারতের কৃষিবিজ্ঞানী তথা সবুজ বিপ্লবের অন্যতম রূপকার স্বামীনাথনকে।
ফলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ১০ বছরে ১০ জনকে ভারতরত্নে ভূষিত হলেন। ২০০৪ থেকে ২০১৪ সাল অবধি কেন্দ্রে ক্ষমতায় ছিল ইউপিএ সরকার। প্রধানমন্ত্রী ছিলেন ড. মনমোহন সিং। সেই সময়কালে ভারতরত্নে ভূষিত হয়েছিলেন মাত্র তিনজন। অর্থাৎ মোদী মনমোহনের চেয়ে তিনগুণের বেশি ভারতরত্ন ঘোষণা করলেন।
দেশের সর্বোচ্চ নাগরিক পুরস্কার ভারতরত্ন। ২০১৫ সালে নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পণ্ডিত মদনমোহন মালব্যকে। ২০১৯ সালে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, সামাজিক কার্যকর্তা নানাজি দেশমুখ, সংগীতশিল্পী তথা কবি তথা সুরকার ও পরিচালক ভূপেন হাজারিকাকে ভারতরত্ন প্রদান করা হয়।
মনমোহন সিংয়ের সময়ে ভারতরত্নে যাঁরা ভূষিত হয়েছিলেন তাঁরা হলেন- শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত ভীমসেন যোশী (২০০৮), প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর ও রসায়নবিজ্ঞানী সিএন রাও (২০১৪)। পণ্ডিত জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন ১৭ বছর। তাঁর সময়কালে ১২ জন ভারতরত্ন পান।
মজার ব্যাপার হলো এই ১২ জনের মধ্যে তাঁর নিজের নামও ছিল। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতরত্ন পান ৬ জন, রাজীব গান্ধীর সময় সেই সংখ্যাটি ছিল মাত্র ২। কোনও এক বছরে সর্বাধিক ভারতরত্ন প্রাপকের সংখ্যা এতদিন অবধি ছিল চার। ১৯৯৯ সালে অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন ৪ জন ভারতরত্নে ভূষিত হন। সেই রেকর্ডও ভেঙে দিলেন মোদী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications