আপনি কি মোদী বিরোধী জোট চান! ভোট দিয়ে জানান নমো-অ্যাপে, জল্পনা তুঙ্গে

উত্তরপ্রদেশে সপা-বিএসপি জোটের পর কি সত্যিই চাপে পড়ে গেলেন নরেন্দ্র মোদী? এবার নমো অ্যাপে জোট নিয়ে মানুষের মতামত চাওয়ায়, সেই প্রশ্নই উঠে পড়েছে।

উত্তরপ্রদেশে সপা-বিএসপি জোটের পর কি সত্যিই চাপে পড়ে গেলেন নরেন্দ্র মোদী? এবার নমো অ্যাপে জোট নিয়ে মানুষের মতামত চাওয়ায়, সেই প্রশ্নই উঠে পড়েছে। নমো অ্যাপে বিজেপির তরফে জানতে চাওয়া হয়েছে, আপনারা কি জোট চান? উল্লেখ্য, একদিন আগেই আসন্ন লোকসভা নির্বাচনের আগে জোটের মোকাবিলায় নিজে আসরে নামেন মোদী।

মোদী বিরোধী জোট চান আপনি!

তিনি নিজেই প্রশ্ন তোলেন- মোদী যদি এতই খারাপ তাহলে মোদীকে হারাতে জোট কেন? তার আগে 'মজবুর জোট, মজবুত বিজেপি' স্লোগানে একহাত নিয়েছিলেন বিরোধীদের। তারপর বিরোধী জোটকে সরাসরিই কটাক্ষ করলেন। মোদী নিজেই ঢাল হয়ে দাঁড়ালেন জোটের মোকাবিলায়। এতদিন বিজেপি জোটকে উপেক্ষা করে আসছিল, এবার মোদীর মন্তব্যে জোট আরও গুরুত্ব পেয়ে গেল।

সম্প্রতি উত্তরপ্রদেশে মায়াবতী ও অখিলেশ জোট গড়ে লোকসভা নির্বাচনে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন। তাঁদের আসনরফাও সম্পূর্ণ হয়ে গিয়েছে। তারপরই বিজেপি প্রবল চাপে পড়ে যায় বলে রাজনৈতিক মহলের ব্যাখ্যা। মোদী নিজেই তা স্পষ্ট করে দিলেন।

উল্লেখ্য, উত্তরপ্রদেশে বুয়া-ভাতিজার জোট ঘোষণার অদ্যাবধি পরেই মায়বাতী দাবি করেছিলেন, এই জোট মোদী-শাহর ঘুম উড়িয়ে দেবে। ২৪ ঘণ্টা যেতে না যেতেই সেই কথাই সত্যি প্রতিপন্ন হচ্ছে। এতদিনের সুবিধাবাদী জোটই এখন মাথাব্যথার কারণ হয়ে উঠছে। বিজেপি এখন অঙ্ক কষছে মায়াবতী-অখিলেশ এক হওয়ায় সব উপনির্বাচনে হারতে হয়েছে উত্তরপ্রদেশে। এমনকী নিজেদের গড়ও হাতছাড়া হয়েছে। সেই আশঙ্কা থেকেই নমো অ্যাপে সাধারণ মানুষের মতামত চাওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+