Narendra Modi: ভারত বিশ্বের তৃতীয় অর্থব্যবস্থা হবে, পুরনোকে বিদায় দিয়ে নতুনের আহ্বানে মোদী
ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থব্যবস্থা সম্পন্ন দশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। শীঘ্রই ভারত বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ হবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার পুরনো সংসদ ভবনের শেষ অধিবেশনে আবেগপূর্ণ বক্তৃতায় সেই স্বপ্নের ফেরিওয়ালা হওয়ার কথা বললেন।
গণেশ চতুর্থীর দিন পুরনো সংসদ ভবনের মায়া কাটিয়ে নতুন সংসদ ভবনে যাবেন সাংসদরা। এবার থেকে নতুন সংসদ ভবনে বসবে অধিবেশন। নয়া সংসদ ভবনের নাম দেওয়া হয়েছে পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া। পুরনো সংসদ ভভনের শেষ অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে বিশ্বের তৃতীয় অর্থনীতি করার সংকল্প গ্রহণ করলেন।

নতুন যে সংসদ ভবন তৈরি হয়েছে, তার উদ্বোধন হয় ২০২৩-এর ২৮ মে। সেখানে রাজ্যসভা কক্ষের নকশা জাতীয় ফুল পদ্মের মতো, লোকসভা কক্ষের নকশা জাতীয় পাখি ময়ূরের আদলে। সেখানে যাওয়ার আগে পুরনো সংসদ ভবনের স্মৃতি রোমন্থন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেন, লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ৪০০০ বিল পাস হয়েছে। নানা কর্মকা্ণ্ডে পুরনো সাংসদ ভবন সাক্ষী থেকেছে। এবার থেকে সেই শতাব্দীপ্রাচীন ভবন ছেড়ে নতুন ভবনে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অধিবেশনে শামিল হব। আমারা বিশ্বের সেরা অর্থনীতির দেশ হয়ে উঠব।
মোদী বলেন, সেজন্য আমাদের ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে ত্রুটিশূন্য হতে হবে। নতুন শিক্ষানীতিকে সামনে রেখে আমাদের এগোতে হবে। একসময় আমাদের আত্মনির্ভর হওয়ার ধারণার সমালোচনা করা হয়েছে। কিন্তু তা ভুল প্রমাণিত হয়েছে। আমরা ধীরে ধীরে আত্মনির্ভর হয়ে উঠেছি, হয়ে উঠছি।
প্রধানমন্ত্রী বলেন, যুব সমাজের উপর আমাদের ভরসা আছে। স্বাধীনতার ৭৫ বছরে আমাদের অনেক ভালো ভালো কাজ করতে হবে। রাজনীতির কথা ভেবে আমাদের পিছিয়ে থাকলে চলবে না। ছোটো কাজ করার এখন আর সময় নেই। আমাদের বড় বড় কাজ করে দেশকে উচ্চাসনে তুলে ধরতে হবে।
তাঁর কথায়, আমরা কৃষিনির্ভর দেশ। তাই কৃষিতে সবার আগে আত্মনির্ভর হতে হবে। সর্বক্ষেত্রেই আমাদের এগিয়ে যেতে হবে। সর্বক্ষেত্রেই আমরা সমান তালে এগিয়ে যাচ্ছি। আমাদের খেলোয়াড়রা সারা বিশ্বে দেশের নাম উজ্জ্বল করছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুনি ও পুরনো দুটি সংসদ ভবনেরই নয়া নামকরণ করেন।
তিনি বলেন, নতুন ভবনের নাম পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া আর পুরনো ভবনের নাম এখন থেকে হবে সংবিধান ভবন। নতুন ভবনের হস্তিগেট প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট করা হয়েছে। মকর গেট সাংসদদের জন্য নির্দিষ্ট। সেইসঙ্গে স্পিকারের আসনের কাছে বসানো হয়েছে ঐতিহ্যবাহী সেঙ্গল।












Click it and Unblock the Notifications