বেঙ্গালুরুর জনসভাতে ফের কংগ্রেসকে বিঁধলেন মোদী

নরেন্দ্র মোদী
বেঙ্গালুরু, ১৭ নভেম্বর: বেঙ্গালুরুর জনসভায় প্রত্যাশা মাফিকই কংগ্রেসকে বিঁধলেন নরেন্দ্র মোদী। পাশাপাশি, তাঁর বক্তৃতার একটা বড় অংশ জুড়ে ছিল দেশের যুবশক্তির বন্দনা। ভাষণ চলাকালীন আগাগোড়াই জনসভা মুখর হয়েছে মানুষের হর্ষধ্বনিতে।

"কংগ্রেস গজদন্ত মিনারে বসে থাকে"

বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থীর আগমন উপলক্ষে বেঙ্গালুরু জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। নরেন্দ্র মোদী মঞ্চে উঠতেই করতালি দিয়ে স্বাগত জানায় জনতা। প্রাথমিকভাবে তিনি কন্নড় ভাষায় জনতাকে সম্বোধন করেন। ইউপিএ তথা কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, "ওরা গজদন্ত মিনারে বসে থাকে। ঘরের ভিতরে বসে বড় বড় কথা বলে। কিন্তু, বিজেপি ময়দানে নেমে কাজ করে। মানুষের সঙ্গে বিজেপি-র প্রত্যক্ষ সংযোগ রয়েছে। মানুষের চাহিদার কথা শুধু বিজেপি-ই বোঝে।"

তাঁর আরও অভিযোগ, দেশের মোট জনসংখ্যার ৬৫ শতাংশের বয়সই এখন ৩৫ বছরের নীচে। অর্থাৎ এ দেশে বিপুল যুবশক্তি রয়েছে। কিন্তু, কংগ্রেস তাকে শুধু ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করতে চায়। আর বিজেপি চায় প্রকৃত উন্নয়ন। পরিসংখ্যান উল্লেখ করে তিনি আরও বলেন, ইউপিএ সরকার সারা দেশের যুব সম্প্রদায়ের জন্য বরাদ্দ করেছে মাত্র ১০০০ কোটি টাকা। অথচ, শুধু গুজরাতে যুবকদের কল্যাণে বিজেপি সরকার বরাদ্দ করেছে ৮০০ কোটি টাকা। এ থেকেই বোঝা যাচ্ছে, কারা তারুণ্যের স্বার্থে কাজ করছে।

নরেন্দ্র মোদীর আরও অভিযোগ, এনডিএ আমলে 'পোটা'-র মতো কড়া আইন আনা হয়েছিল সন্ত্রাসবাদকে দমন করতে। কিন্তু, কংগ্রেস ক্ষমতায় এসে সেই আইন বাতিল করে দিয়েছে। ফলে, সন্ত্রাসবাদ-নকশালবাদ দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশের নিরাপত্তা বিপন্ন হয়েছে। এদিনের ভাষণে গান্ধী পরিবারও ছিল তাঁর আক্রমণের লক্ষ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+