কোনও মা চান না নিজের ছেলেকে বলি দিতে, রাহুলকে খোঁচা নরেন্দ্র মোদীর

এদিন যথারীতি আক্রমণাত্মক মেজাজে ছিলেন বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। ভিড়ে ঠাসা জনসভার উদ্দেশে তিনি বলেন, "আমি এক সময় চা বিক্রি করতাম বলে কংগ্রেস ব্যঙ্গ করছে। কিন্তু আজ গোটা দেশের চাওয়ালার গর্বিত এটা ভেবে যে, তাঁদের মধ্যে থেকে কেউ এত বড় পদের জন্য লড়াই করছে। কংগ্রেসের এত দুরবস্থা, একটা চাওয়ালার বিরুদ্ধে লড়ার মতো উপযুক্ত প্রার্থী খুঁজে পাচ্ছে না তারা। প্রথমে সবাই ভেবেছিল, রাহুল গান্ধী কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন। শেষে তাতে আপত্তি জানালেন সোনিয়া গান্ধী। আমি একে মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখব। যখন হার নিশ্চিত, তখন কোন মা-ই বা চান নিজের ছেলেকে বলি দিতে? মায়ের মন সব সময় ছেলেকে বাঁচাতে ব্যাকুল থাকে।"
জনতার উদ্দেশে তাঁর আবেদন, "কংগ্রেসকে আপনারা ৬০ বছর সুযোগ দিয়েছেন। এবার এই সেবককে ৬০ মাস সময় দিন।" প্রসঙ্গত, রাহুল গান্ধী দু'দিন আগে বলেছিলেন, কংগ্রেস একটা ভাবনা। একে মুছে ফেলা যাবে না। এ নিয়ে এদিন নরেন্দ্র মোদী খোঁচা দিয়েছেন। বলেছেন, "কে ভাববে কংগ্রেসের কথা! কংগ্রেস দলটাই তো চরম ভাবনায় রয়েছে লোকসভা ভোট নিয়ে।"












Click it and Unblock the Notifications