স্বার্থের জন্যে খুনের ঘটনা দেখছি! মতুয়া মঞ্চ থেকেই বগটুই নিয়ে বার্তা মোদীর?

মতুয়া সম্প্রদায়ের মেলায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই মন্তব্যে গত বছর বাংলাদেশ সফরে গিয়ে ওড়াকান্দি যাওয়ার কথা উঠে আসে। একই সঙ্গে মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের দেখানো পথ কীভাবে দেশকে এগিয়ে দিয়েছে

মতুয়া সম্প্রদায়ের মেলায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই মন্তব্যে গত বছর বাংলাদেশ সফরে গিয়ে ওড়াকান্দি যাওয়ার কথা উঠে আসে। একই সঙ্গে মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের দেখানো পথ কীভাবে দেশকে এগিয়ে দিয়েছে সে বিষয়েও বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 মতুয়া মঞ্চ থেকেই বগটুই নিয়ে বার্তা মোদীর?

তবে তাৎপর্যপূর্ণ ভাবে এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে জায়গা পায় রাজনৈতিক হিংসা থেকে ভয় দেখানোর বিষয়টি। তবে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা নিয়ে কোনও ইঙ্গিতই আজ দেননি প্রধানমন্ত্রী।

এদিন বক্তব্য রাখতে প্রধানমন্ত্রী বলেন, আজকে স্বার্থের জন্যে মানুষকে খুন হতে দেখছি আমরা। আর এই হিংসা এবং অরাজকতার বিষয়ে গর্জে উঠতে হবে বলেও মন্তব্য তাঁর। একই সঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য, জোর করে কারও রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করাটা সংবিধান বিরুদ্ধে।

তাই রাজনৈতিক হিংসা এবং অরাজকতার বিরুদ্ধে সবার সরব হওয়া উচিত। একই সঙ্গে কোথাও রাজনৈতিক হিংসা হলে সবাই মিলে রুখে দাঁড়ানোর উচিৎ বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদী।

অন্যদিকে তাঁর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজনৈতিকমহলের মতে, সম্প্রতি রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনায় মুখে পড়েছে রাজ্য সরকারের। তৃণমূলের স্থানীয় একাধিক নেতার দিকে আঙুল উঠছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাদের খুন করা হচ্ছে বলে অভিযোগ।

এমনকি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এই অবস্থায় অনেকেই ৩৫৬ ধারা'র পক্ষে জোরাল সওয়াল করছেন। আর সেখানে দাঁড়িয়ে মতুয়াদের মঞ্চ থেকেই রাজনৈতিক সন্ত্রাস এবং আইনশৃঙ্খলা নিয়ে বার্তা প্রধানমন্ত্রী। আর তা বাংলার দিকেই তাকিয়ে মন্তব্য করলেন বলে মনে করছেন রাজনৈতিকমহলের কারবারিরা।

পাশাপাশি সুকৌশলে মতুয়া মন পাওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। তাঁর মন্তব্য কেন্দ্রীয় একাধিক প্রকল্প এবং সুবিধার কথা তুলে ধরেন। এবং সেই সমস্ত সুবিধা যাতে মতুয়াদের কাছে পৌঁছয় তা নিয়ে রাজ্য সরকারকে উৎসাহিত করার চেষ্টা চলছে বলেও দাবি করেন মোদী। পাশাপাশি এদিন বক্তব্যের শুরুতেই বাংলাতে বক্তব্য রাখেন তিনি।

বললেন, "ঠাকুরবাড়ি আমাকে সবসময় আপন করে নিয়েছে। তাঁর বক্তব্যে নারীশিক্ষায় হরিচাদ ঠাকুরের অবদানের কথা উঠে আসে। বলেন, যখন সমাজে ভাগাভাগির চেষ্টা হচ্ছে, যখন ভাষা ও জাতির ভিত্তিতে ভাগাভাগির চেষ্টা হচ্ছে, তখন হরিচাঁদ ঠাকুরের জীবন দর্শন আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

সব মিলিয়ে এদিন প্রায় আধ ঘন্টা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। যেখানে মেলার গুরুত্বও তুলে ধরেন। উল্লেখ্য, আগামীকাল বুধবার হরিচাদ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে রাজ্য সরকারের তরফেও ছুটি ঘোষণা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+