এনটিপিসি-র বিস্ফোরণে অনুদান ঘোষণা মোদীর, গাফিলতিতেই কি ঘটনা, উঠছে প্রশ্ন
এনটিপিসি-র ঘটনা দেশজুড়ে চাঞ্চল্য ফেলে দিয়েছে। বিস্ফোরণ হওয়া বয়লারটির ২৮ অক্টোবর থেকেই বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। তার সত্ত্বেও তা চলছে কী করে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
উত্তর প্রদেশের রায়বরেলির এনটিপিসি-র বয়লার বিস্ফোরণের ঘটনায় আর্থিক অনুদানের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনায় নিহতদের পরিবারকে এককালীন দু'লক্ষ টাকা করে অনুদানের কথা ঘোষণা করেছেন তিনি। শক্তি মন্ত্রক থেকেও মৃতদের পরিবারকে ২০ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণের কথা জানানো হয়েছে। গুরুতর আহতদেরকে ১০ লক্ষ টাকা এবং ছোটখাটো আহতদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণও দেওয়া হবে বলে জানিয়েছেন শক্তি মন্ত্রকের মন্ত্রী আর কে সিং।

Ex-gratia of Rs 10 Lakh will be given to those with serious injuries & Rs 2 Lakh for those with minor injuries: RK Singh #NTPCExplosion
— ANI UP (@ANINewsUP) November 2, 2017
উত্তর প্রদেশের মুখ্যসচিব অরবিন্দ কুমার জানিয়েছেন, ঘটনায় আহতদের যথোপযুক্ত চিকিৎসার জন্য সরকার যাবতীয় ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় যোগী আদিত্যনাথ মৃত পরিবারকে দু'লক্ষ টাকা ও আহতদেরকে পঞ্চাশ হাজার টাকার আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। এমনকী চোট-খাটো চোট পাওয়াদেরও পঁচিশ হাজার টাকার আর্থিক ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছে উত্তর প্রদেশ সরকার।
Rahul Gandhi at NTPC's Unchahar plant where a boiler exploded yesterday, met Union Power Minister RK Singh at the spot as well #Raebareli pic.twitter.com/vu0oJdZvWO
— ANI UP (@ANINewsUP) November 2, 2017
এনটিপিসি-র যে ইউনিটের বয়লারটি ফেটেছে তা এক্কেবারে নতুন। সম্প্রতি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। কিন্তু, বয়লারটিতে বেশকিছু সমস্যা ছিল। সে কারণে ২৮ অক্টোবর থেকে বয়লারটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অথচ তারপরেও এই ইউনিটটি কেন চালু থাকল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
#LatestVisuals from the National Thermal Power Corporation's Unchahar plant where a boiler exploded yesterday. #Raebareli pic.twitter.com/lX2VAgl2jC
— ANI UP (@ANINewsUP) November 2, 2017
এদিকে, এনটিপিসি কর্তৃপক্ষ জানিয়েছে, রায়বরেলির উনছাহার-এর তাপবিদুৎকেন্দ্রের ৫০০ মেগাওয়াটের ৬ নম্বর ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও, এখানে থাকা বাকি ৫টি ইউনিট পুরোদমেই কাজ করছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
রায়বরেলির উনছাহারে এনটিপিসি-র ১৫৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই তাপবিদ্যুৎকেন্দ্রটি থেকে অন্তত চার রাজ্যে বিদ্যৎ সরবরাহ করা হয়ে থাকে। রায়বরেলি কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর লোকসভা ক্ষেত্র। এখানকার সাংসদ তিনি। দীর্ঘদিন ধরেই রায়বরেলিতে গান্ধী পরিবারের রমরমা। তাই এমন এক ভয়ানক ঘটনার খবর পেয়ে গুজরাটের নির্বাচনি প্রচার কাটছাট করেই রায়বরেলি পৌঁছন রাহুল গান্ধী।
#RahulGandhi says #Congress will demand probe into #NTPC plant explosion.
— Press Trust of India (@PTI_News) November 2, 2017
হাসপাতালে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন এবং আহততদের ব্যাপারেও খোঁজ নেন। পরে উনছাহারে এনটিপিসি-র বিস্ফোরণস্থলেও যান রাহুল।
#WATCH Congress Vice President Rahul Gandhi reaches Rae Bareli district hospital to meet those injured in #NTPCExplosion. pic.twitter.com/9hiEjpmkwr
— ANI UP (@ANINewsUP) November 2, 2017
অন্যদিকে এখন পর্যন্ত যা খবর তাতে গুরুতর আহত তিন ব্যক্তিকে বৃহস্পতিবার সকালে বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লির এইএমএস ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়। এর জন্য লখনউয়ে হাসপাতাল থেকে বিমানবন্দর পর্যন্ত পুলিশ একটি গ্রিন করিডরেরও ব্যবস্থা করেছিল। সেই সঙ্গে এদিন এনটিপিসি-র মূল গেটের সামনে বেশকিছু কর্মী বিক্ষোভও দেখান। তবে, কড়া নিরাপত্তার জন্য বিক্ষোভ কোনও অপ্রীতিকর পরিস্থিতির চেহারা নেয়নি।












Click it and Unblock the Notifications