ভোটের মুখেই পুদুচেরিতে রাজ্যপাট হারাল কংগ্রেস, আস্থাভোটে হার নারায়ণস্বামীর সরকারের

আস্থা ভোটে হেরে গেলে পুদুচেরির কংগ্রেস সরকার। গতকালই আরও সংকটে বেড়েছিল কংগ্রেস সরকারের৷ শাসক পক্ষের আরও দই জন বিধায়ক পদত্যাগ করেছিলেন গতকালই৷ তাঁদের মধ্যে একজন কংগ্রেসের আর দ্বিতীয় জন ডিএমকের৷ এর আগে চার জন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করেছিলেন৷ তখনই কংগ্রেস সরকার সংখ্যালঘু হয়ে পড়ে৷ সেই কারণেই আজ আস্থাভোটে হেরে গেল কংগ্রেস।

গতকাল পদত্যাগ করেন আরও দুই বিধায়ক

গতকাল পদত্যাগ করেন আরও দুই বিধায়ক

গতকাল যে দুই জন পদত্যাগ করেন, তাঁদের মধ্যে একজন লক্ষ্মীনারায়ণ৷ তিনি কংগ্রেসের বিধায়ক৷ পদত্যাগ করে তিনি জানিয়েছেন যে পার্টিতে গুরুত্ব না পেয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন৷ পাশাপাশি তিনি দলও ছেড়ে দেবেন বলে জানিয়েছেন৷ অন্যদিকে যে ডিএমকে বিধায়ক পদত্যাগ করেছেন, তাঁর নাম ভেঙ্কটেসন৷ তিনি অবশ্য এখনও পর্যন্ত এই নিয়ে কিছু জানাননি৷

কয়েকদিন আগেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল কংগ্রেস

কয়েকদিন আগেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল কংগ্রেস

এর আগে চার জনের পদত্যাগের পর কংগ্রেস সরকারের সংখ্যা হয়েছিল ১৪৷ রবিবার তা হয়ে যায় ১২৷ এর জেরে সেখানে আর সরকার বাঁচাতে পারলেন না পুদুচেরির মুখ্যমন্ত্রী নারায়ণস্বামী৷ তবে এই সংকটের জন্য তাঁর কোনও দায় নেই বলে জানিয়ে দিয়েছেন লক্ষ্মীনারায়ণ৷ তিনি বলেন, 'অভিজ্ঞ নেতা সত্ত্বেও আমাকে মন্ত্রী করা হয়নি৷ শাসক কংগ্রেস এখন সংখ্যালঘু৷ এই সংকটের জন্য আমাকে পুরোপুরি দায়ী করা যায় না৷'

বিক্ষুব্ধ বিধায়কের দাবি

বিক্ষুব্ধ বিধায়কের দাবি

পুদুচেরিতে কংগ্রেসের সভাপতি ছিলেন নমস্সিব্যাম৷ তিনি দল ছেড়ে বিজেপিতে চলে যান৷ লক্ষ্মীনায়ারণের ঘনিষ্ঠ সূত্রের খবর, এর পর লক্ষ্মীনায়ারণ ভেবেছিলেন ওই পদে তাঁকে বসানো হবে৷ কিন্তু তা না হওয়ায় আরও ক্ষোভ বাড়ে৷ কিন্তু তিনিও কি নমস্সিব্যামের মতো বিজেপির পথে পা বাড়চ্ছেন। এই প্রশ্নের উত্তরে লক্ষ্মীনায়ারণ জানিয়েছেন যে তাঁর কাছে এনআর কংগ্রেস ও বিজেপি, দুই দলেরই প্রস্তাব আছে৷ অনুগামীদের সঙ্গে কথা বলে তিনি সিদ্ধান্ত নেবেন৷

কিরণ বেদীর বিরুদ্ধে নারায়ণস্বামীর বিষোদগার

কিরণ বেদীর বিরুদ্ধে নারায়ণস্বামীর বিষোদগার

সোমবার অধিবেশনে বক্তব্য রাখতে উঠে নারায়ণস্বামী বলেন, 'বিধায়কদের তাঁদের দলের প্রতি দায়বদ্ধ থাকা উচিত। যে বিধায়করা ইস্তফা দিয়েছেন, তাঁরা আর মানুষের মুখোমুখি হতে পারবেন না। লোকে ওঁদের সুবিধেবাদী বলবে।' এ দিন নিজের বক্তব্য শেষ হওয়ার পর তাঁর মন্ত্রীদের নিয়ে বিধানসভা থেকে বেরিয়ে যান ভি নারায়ণস্বামী। সরকার ফেলে দিতে প্রাক্তন লেফটেন্য়ান্ট গভর্নর কিরণ বেদী বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+