'মহারাষ্ট্রকে পশ্চিমবঙ্গ হতে দেব না' জামিন পেয়েই উদ্ধব সরকারকে নিশানা রানের

'মহারাষ্ট্রকে পশ্চিমবঙ্গ হতে দেব না' জামিন পেয়েই উদ্ধব সরকারকে নিশানা রানের

জামিনে ছাড়া পেতেই সাংবাদিক বৈঠক করে নারায়ণ রানে উদ্ধব ঠাকরে সরকারকে নিশানা করেছেন। তিনি বলেছেন মহারাষ্ট্রকে কিছুতেই পশ্চিমবঙ্গ তিনি হতে দেবেন। অর্থাৎ মহারাষ্ট্রের শাসনকে পশ্চিমবঙ্গের শাসনের সঙ্গে তুলনা করতে চেেয়ছেন তিনি। এমনকী উদ্ধব সরকারের দিন শেষ হয়ে এসেছে বলে আক্রমণ শানিয়েছেন তিনি।

উদ্ধবকে নিশানা রানের

উদ্ধবকে নিশানা রানের

জেল থেকে ছাড়া পেয়েই উদ্ধব সরকারের বিরুদ্ধে তেড়েফুঁড়ে উঠেলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। তিনি সাবাদিক বৈঠক করে মহারাষ্ট্র সরকারকে তীব্র নিশানা করেছেন তিনি। উদ্ধব সরকার আর মাত্র কয়েকদিনের অতিথি বলে কটাক্ষ করেছেন তিনি। একই সঙ্গে মহারাষ্ট্রকে তিনি কিছুতেই পশ্চিমবঙ্গ হতে দেবেন না বলে নিশানা করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয়ের পর এক প্রকার দেশের প্রথম সারির নেতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক রয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছে বিজেপি। সেখানে বিজেপি নেতা-কর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার এমনই অভিযোগ করেছে বিজেপি। মহারাষ্ট্রেও সেই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে ইঙ্গিত করেছেন রানে।

জামিনে মুক্ত রানে

জামিনে মুক্ত রানে

উদ্ধব ঠাকরেকে চড় মারার কথা বলে গ্রেফতার হতে হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে। তারপরেই মুম্বই পুলিশ গ্রেফতার করে তাঁকে। যদিও ৯ ঘণ্টা পরেই জামিনে মুক্তি পান তিনি। ১৫,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিনে ছাড়া পেয়েছেন রানে। তার সঙ্গে রানেকে ৩১ অগাস্ট এবং ১৩ সেপ্টেম্বর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। তবে আদালত জানিয়েছেন রানেকে গ্রেফতার করার সিদ্ধান্ত ভুল কিছু ছিল না। তবে তাঁকে জেলে না রাখলেও চলত। রানে গত সোমবার প্রকাশ্য জনসভায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চড় মারার কথা বলেছিল।

উদ্ধবের সঙ্গে মমতার সুস্পর্ক

উদ্ধবের সঙ্গে মমতার সুস্পর্ক

উদ্ধব ঠাকরের সঙ্গে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক রয়েছে। ২০১২-র লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পাশে দাঁড়িয়েছিলেন উদ্ধব ঠাকরে। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জয়ের পরেও তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ধবের সুসম্পর্ক ভাল চোখে নিচ্ছে না বিজেপি। সেকারণেই নারায়ণ রানে সরাসরি উদ্ধব ঠাকরেকে নিশানা করতে গিয়ে পশ্চিমবঙ্গের
তুলনা টেনে এনেছেন।

যোগীকে জুতোপেটা করার মন্তব্য ভাইরাল

যোগীকে জুতোপেটা করার মন্তব্য ভাইরাল

রানে জামিনে মুক্ত হতেই উদ্ধব ঠাকরের একটি মন্তব্য সোশ্যাল মিিডয়ায় নতুন করে ছড়িয়ে পড়েছে। যোগী আদিত্যনাথকে জুতোপেটা করার কথা বলেছিলেন উদ্ধব। সন্ন্যাসীর গুহায় গিয়ে তপস্যা করা উচিত। সেটা না করে তিনি মহারাষ্ট্রে এসে ক্ষমতা দখলের কথা বলেছেন। এরকম ভন্ড সন্ন্যাসীদের জুতো পেটা করা উচিত বলে তীব্র আক্রমণ শানিয়েছিলেন উদ্ধব ঠাকরে। সেই মন্তব্য ঘোরা ফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। উদ্ধবকে চড় মারার কথা বলে যদি নারায়ণ রানে গ্রেফতার হতে পারেন তাহলে কেন উদ্ধব গ্রেফতার হবেন না এই নিয়ে এক রকম শোরগোল ফেলে দিয়েছে বিজেপি।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+