৯৩ বছর বয়সে প্রয়াত কংগ্রেসের প্রবীণ নেতা এনডি তিওয়ারী

উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড - দুটি রাজ্যে মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব সামলানো কংগ্রেস নেতা এনডি তিওয়ারী ৯৩ বছর বয়সে প্রয়াত হলেন।

উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড - দুটি রাজ্যে মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব সামলানো প্রবীণ কংগ্রেস নেতা এনডি তিওয়ারী ৯৩ বছর বয়সে প্রয়াত হলেন। দীর্ঘদিন ধরে শারীরিক বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এদিন রাজধানীতে একটি হাসপাতালে দুপুর ২টো ৫০ মিনিটে তাঁর প্রয়াণ হয়েছে।

৯৩ বছর বয়সে প্রয়াত কংগ্রেসের প্রবীণ নেতা এনডি তিওয়ারী

ঘটনা হল, ১৯২৫ সালের এইদিনে অর্থাত ১৮ অক্টোবরেই জন্মেছিলেন এনডি তিওয়ারি। আর জন্মদিনের দিনই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

কংগ্রেস নেতা হিসাবে পরিচিত হলেও জীবনের শেষ সময়ে এসে গতবছরে উত্তরপ্রদেশ নির্বাচনের প্রাক্কালে তিওয়ারী বিজেপিতে যোগ দেন। উত্তরপ্রদেশ থেকে চারবার মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। এছাড়া উত্তরাখণ্ড নতুন রাজ্য হওয়ার পরে তিওয়ারী হন প্রথম মুখ্যমন্ত্রী।

কেন্দ্রেও অর্থ ও বিদেশ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিওয়ারী। ২০০৭-০৯ পর্যন্ত অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল ছিলেন। পরে যৌন কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত হয়ে পদ ছাড়তে বাধ্য হন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+