তাবলিঘি জামাতের জমায়েত তালিবানি অপরাধের সামিল, তীব্র আক্রমণ নকভির
তাবলিঘি জামাতের জমায়েত তালিবানি অপরাধের সামিল, তীব্র আক্রমণ নকভির
নিজামউদ্দিনের কাণ্ড দেখে ফুঁসে উঠেছেন সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী মুক্তার আব্বাস নকভি। তিনি ঘটনার তীব্র নিন্দা করে একে তালিবানি অপরাধ বলে কটাক্ষ করেছেন। যার জেরে ১২৮ জন সংক্রামিত হয়েছেন দেশে। এই অপরাধ ক্ষমার অযোগ্য বলে টুইট করেছেন তিনি।

তালিবানি অপরাধ
নিজামউদ্দিনের তাবলিঘি জামাতের ধর্মসভায় কয়েক হাজার জমায়েতের কড়া সমালোচনা করেছেন তিনি। এই ঘটনা তালিবানি অপরাধের সমান বলে টুইটে কটাক্ষ করেছেন তিনি। সরকারের নির্দেশ অমান্য করে এই ধরনের জমায়েত করা ক্ষমার অযোগ্য অপরাধ বলে টুইটে আক্রমণ শানিয়েছেন সংখ্যালঘু উন্নন মন্ত্রী মুক্তার আব্বাস নকভি।

মৌলবিদের কড়া নির্দেশ
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সব মৌলবিদের সরকারের নির্দেশ মেনে চলার নির্দেশ দিয়েছেন তিনি। প্রায় ২১০০ জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন নিজামউদ্দিনের এই সভায়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে প্রতিনিধিরা এসেছিলেন এখানে। সেখান থেকেই ছড়িয়েছে সংক্রমণ। ৩৬ ঘণ্টা ধরে অপারেশন চালিয়ে নিজামউদ্দিনে মার্কজের হেটকোয়ার্টার থেকে ২৩০০ জনকে বের করে দিল্লি পুলিস। তাঁদের সকলকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এফআইআর দায়ের
ইতিমধ্যেই মার্কজের প্রধান মৌলনা সাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তার পর থেকেই পলাতক মৌলনা সাদ। তাঁর সন্ধানে হন্যে হয়ে খুঁজছে পুলিস। এই ঘটনায় আরও ৬ জনের নামে এফআইআর দায়ের করা হয়েেছ। মহামারী আইনের আওতায় তাঁদের বিরুদ্ধে মামলা করেছে দিল্লি পুলিস।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications