কর্তারপুরের পর নানকানা সাহিবের দরজাও দেশবাসীর জন্য খোলা হোক, দাবি আদিত্যনাথের

কর্তারপুরের পর নানকানা সাহিবের দরজাও দেশবাসীর জন্য খোলা হোক, দাবি আদিত্যনাথের

কর্তারপুর করিডরের পর এবার নানকানা সাহিবের দরজাও খুলে দেওয়া উচিত দেশের মানুষের জন্য। মঙ্গলবার এমনই জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

কর্তারপুরের পর নানকানা সাহিবের দরজাও দেশবাসীর জন্য খোলা হোক, দাবি আদিত্যনাথের


মঙ্গলবার গুরু নানক দেবের ৫৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আদিত্যনাথ বলেন, '‌কর্তারপুর করিডর খুলে দেওয়ার জন্য আমি অভিনন্দন জানাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ওইদিন আর বেশি দূরে নেই যেদিন আমরা নানকানা সাহিবেও যাত্রা করব।’‌ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রয়েছে এই নানকানা সাহিব। শিখদের গুরু নানকের পর তিনি প্রথম ধর্মগুরু যিনি এই পাঞ্জাব প্রদেশে জন্মেছিলেন এবং প্রথম ধর্ম প্রচারে বেড়িয়েছিলেন। পশ্চিম লাহোরের ৮০ কিমি দূরে অবস্থিত এই শহরটি শুধু ঐতিহাসিক নয়, এর ধর্মীয় মূল্য রয়েছে। বিশ্বের সব শিখদের কাছে এটি জনপ্রিয় একটি তীর্থস্থানও বটে। যোগী জানান, গুরু নানকের শিক্ষা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, '‌গুরু নানক তাঁর বীরত্ব ও ত্যাগের উদাহরণ দিয়ে শিখ ধর্মের ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছিলেন এবং সর্বদা শ্রদ্ধাশীল ছিলেন।’‌ আদিত্যনাথ জানান, গুরুদ্বারে লঙ্গর চলাকালীন কেউ খালি পেটে ফিরে আসেন না। লঙ্গরে সকল ধর্ম, জাতি এবং সম্প্রদায়কে নির্বিশেষে খাওয়ানো হয়। তিনি জানান যে, শিখ ধর্ম সম্পর্কিত সমস্ত মন্দিরগুলি সুসজ্জিত করে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+