সোশ্যাল মিডিয়া ছাড়ছেন নমো! তবে কি এবার ‘দেশি ফেসবুক’ পেতে চলেছে নেটিজেনরা?
সোশ্যাল মিডিয়া ছাড়ছেন নমো! তবে কি এবার ‘দেশি ফেসবুক’ পেতে চলেছে নেটিজেনরা?
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার নিরিখে টেক্কা দিচ্ছেন নামী-দামি বলিউড তারকাকেও। একইসাথে গোটা বিশ্বের রাজনৈতিক ব্যক্তিত্বদের তালিকায় সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার নিরিখেও দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তাঁর হঠাত্ সোশ্যাল মিডিয়া ছাড়ার প্রশ্নে বিষাদের সুর নেটিজেনদের মধ্যে।

সোদীর সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে নেটিজেনরা
কিন্তু কেন তিনি হঠাত্ এই সিদ্ধান্ত নিলেন তার সদুত্তর পাচ্ছেন না অনেকেই। কেোউ কেউ বলছেন এটা সাময়িক। দ্রুতই আবার সোশ্যাল মিডিয়ায় ফিরতে চলেছে নমো। অনেকের মতে, প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া ছাড়ার এই ইঙ্গিত শুধুমাত্রই রাজনৈতিক কৌশল। পাশাপাশি অন্য একটি শিবিরের মত, দিল্লির হিংসায় সোশ্যাল মিডিয়ায় যেভাবে গুজব ছড়ানো হয়েছে, তাতে মানসিকভাবে ভেঙে পড়েছেন মোদী। তাই তিনি এহেন সিদ্ধান্ত নিয়েছেন।

আসতে পারে দেশি-সোশ্যাল মিডিয়া
যদিও এই দোলচলের মধ্যে অনেকেই মনে করছেন বিদেশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিকে ছেড়ে এবার ফেসবুকের স্টাইলে দেশি কোনও সোশ্যাল মিডিয়া তৈরির কথা ভাবছেন মোদী। যদিও গত বছর যোগগুরু রাম দেবের এরকম একটি পদক্ষেপ বিফলে যায় বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যোগগুরু রামদেবের 'স্বদেশী' মেসেজিং অ্যাপ 'কিম্বো' অ্যাপস স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছিল গোপনীয়তা সংক্রান্ত বিষয়ে বেশ কিছু নিয়ম লঙ্ঘন করার জন্য।

মন্ত্রী ও আমলাদের জন্য রয়েছে নিজস্ব মেসেজিং অ্যাপ
কয়েক বছর ধরেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়া নিয়ে ভারত ও আমেরিকার টানাপোড়েন চলেছে। তারপর থেকেই দেশিয় প্রযুক্তিতে সোশ্যাল মিডিয়া তৈরির চেষ্টা চলছে বলেও জানা গেছে। ইতিমধ্যেই, মন্ত্রী ও আমলাদের নিজস্ব মধ্যে তথ্য আদানপ্রদানের জন্য হোয়াটসঅ্যাপের ধাঁচে একটি মেসেজিং অ্যাপও তৈরি হয়েছে। সংঘ পরিবারও দীর্ঘদিন ধরেই দেশি সোশ্যাল মিডিয়া তৈরির পক্ষে সওয়াল করেছে। এখন অনেকেই মনে করছেন তাই এই পথে হেঁটেই নতুন কোনও অ্যাপ লঞ্চের পথে হাঁটতে পারেন নমো, এবং তাঁর অনুগামীদেরও সেই পথেই হাঁটার অনুরোধ করতে পারেন তিনি।












Click it and Unblock the Notifications