উত্তরপ্রদেশে ভোট কেন্দ্রের মধ্যে 'নমো' নামের খাবার প্যাকেট ! মুখ খুলল নির্বাচন কমিশন
নয়ডার বিভিন্ন জায়গায় খাবারের দোকান হিসাবে পরিচিতি রয়েছে 'নমো ফুডস' এর। আর ভোটের দিন এই নমো ফুডস ঘিরেই রীতিমত সরগরম সেখানের রাজনীতি।
নয়ডার বিভিন্ন জায়গায় খাবারের দোকান হিসাবে পরিচিতি রয়েছে 'নমো ফুডস' এর। আর ভোটের দিন এই নমো ফুডস ঘিরেই রীতিমত সরগরম সেখানের রাজনীতি। নয়ডার এক বুথে দেখা গিয়েছে ভোট ঘিরে চরম উত্তাপ এই নমো নামাঙ্কিত প্লেট ও খাবার প্যাকেট ঘিরে। ঘটনা নিয়ে মুখ খুলে মুখ্য নির্বাচন অফিসার জানিয়েছেন ওই নামের ব্র্যান্ডটি অনেক পুরনো । এটা অন্যভাবে মিডিয়ায় দেখানো হচ্ছে।
BR Tiwari, Addl. Chief Election Officer on reports of Namo food packets being distributed in Noida: We came to know about this from media reports. There is a very old shop, more than 10-year-old, which has this brand name. It has been highlighted in a different manner in media pic.twitter.com/J0FXBLKSXO
— ANI UP (@ANINewsUP) April 11, 2019

উত্তর প্রদেশের এক বুথের বাইরে নমো নামের প্লেট বিক্রি হতে দেখা গিয়েছে। যে জায়গার সামনেই ভোটারদের লম্বা লাইন রয়েছে।লাইনে দাঁড়ানো ভোটারদের মনে প্রশ্ন একটাই , এভাবে নির্বাচনী বিধি ভেঙে কি ভোটকেন্দ্রে কাছে 'নমো' নামাঙ্কিত প্লেট রাখা যায়? উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা এই কেন্দ্রের বিজেপি প্রার্থী। গোটা ঘটনার ছবি প্রকাশ করে জনৈক সাংবাদিক টুইটে মহেশ শর্মাকেও এই বিষয়ে প্রশ্ন করেছেন।
So I’m reporting from outside sector 15A Noida/ Gautam Buddha Nagar, food platters sent inside poll booth with ‘NaMo Food’ cover on it. Many voters standing in the queue raised an eyebrow at it if it’s allowed while voting is on, if it’s a poll code violation. @dr_maheshsharma ? pic.twitter.com/AoWp4hpWEh
— Samia Kapoor (@iSamiakapoor) April 11, 2019
উল্লেখ্য, ২০১৯ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হল আজ থেকেই। মোট সাত দফায় চলবে ভোটগ্রহণ। এদিন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ২০টি অঞ্চলে ভোট হবে। দেশের মোট ২০ টি রাজ্যে চলছে বোটগ্রহণ পর্ব।
[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত লেটেস্ট ভিডিও দেখতে হলে ক্লিক করুন]












Click it and Unblock the Notifications