বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছতে বড় ভূমিকা নিয়েছে 'নমো অ্যাপ', এরপরে পালা লোকসভা ভোটের

সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। তাতে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি শিবির।

সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। তাতে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি শিবির। ইতিমধ্যে প্রার্থী বাছাই শুরু হয়ে গিয়েছে। নামও ঘোষণা হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী ও অমিত শাহ জুটি অভিনব কিছু করে দেখাতে সবসময় তৈরি। এই পাঁচ রাজ্যের ভোটেও তার ঝলক দেখা গিয়েছে। নমো অ্যাপ এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। বিশেষ করে টিকিট দেওয়ার ক্ষেত্রে নমো অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছে। আগামিদিনেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

নমো অ্যাপে নজর

নমো অ্যাপে নজর

ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনে লড়তে ৭৭জন প্রার্থীর নাম বিজেপি ঘোষণা করেছে। ১৪ জন বিধায়ককে টিকিট দেওয়া হয়নি। পরের রাউন্ডেও আরও অনেক বিধায়ক টিকিট পাবেন না। মূলত এই পাঁচ রাজ্য থেকে বিধায়কদের টিকিট না দিয়ে বিজেপি বোঝাতে চাইছে, তাঁদের সম্পর্কে ফিড ব্যাক ভালো নয়। আগামী লোকসভা ভোটেও এই একই চিত্র দেখতে পাওয়া যাবে।

 খবর পৌঁছচ্ছে শীর্ষ নেতৃত্বের কাছে

খবর পৌঁছচ্ছে শীর্ষ নেতৃত্বের কাছে

কীভাবে মানুষের মনের কথা, দলের কর্মীদের অসন্তোষের কথা শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছচ্ছে? এক্ষেত্রে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে নমো অ্যাপ। কারণ সরাসরি নানা তথ্য প্রধানমন্ত্রী মোদী তথা দলের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে। সব ধরনের মানুষ এতে ফিডব্যাক পাঠাচ্ছেন। তা প্রার্থী বাছাইয়ে বড় ভূমিকা নিচ্ছে।

মধ্যপ্রদেশে নতুন ভাবনা

মধ্যপ্রদেশে নতুন ভাবনা

মধ্যপ্রদেশেও বিজেপি টিকিট দেওয়ার ক্ষেত্রে এখনকার বিধায়কদের আতস কাঁচের তলায় ফেলে জরিপ করছে। বিজেপির ১৬৫জন বিধায়ক রয়েছে। তার মধ্যে ৭০জনকে টিকিট নাও দেওয়া হতে পারে। এই অবস্থায় ২০১৩ সালের জয়ের পুনরাবৃত্তি চাওয়া বিজেপি আগের বারের ২৫ শতাংশ আসনে দেওয়া নতুন প্রার্থীর চেয়েও বেশি আসনে এবার নতুন লোক দিতে চলেছে বলে খবর।

রাজস্থানে অবস্থা শোচনীয়

রাজস্থানে অবস্থা শোচনীয়

সূত্রের খবর, সবচেয়ে খারাপ অবস্থা রাজস্থানে। দলের সমীক্ষায় ১৩৭টি আসনকে বি ও সি ক্যাটেগরিতে ফেলা হয়েছে। যার অর্থ এখানে প্রার্থী বদল করলে ভালো হয়। এবং রাজ্যের প্রায় সব মন্ত্রীর বিপদের মুখে রয়েছেন। ২০১৩ সালে ২০০টি আসনের মধ্যে বিজেপি ১২৫জন নতুন মুখ এনেছিল। এবার সম্ভবত আরও বেশি করে নতুনদের দিকে ঝুঁকতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+