কূটনীতিকদের নাম নিয়ে পাকিস্তান ভদ্রতা ও কুটনীতির সমস্ত নীতি ভেঙে দিয়েছে: ভারত
চরবৃত্তি অভিযোগ এনে ইসলামাবাদে কর্মরত ৮ ভারতীয় কূটনীতিকের নাম ও ছবি প্রকাশ করে কূটনীতি ও ভদ্রতার সমস্ত নীতি ভেঙে দিয়েছে পাকিস্তান। পাশাপাশি তাদের সুরক্ষা নিয়েও আপস করা হয়েছে মনে করছে ভারত।
নয়াদিল্লি, ৪ নভেম্বর : চরবৃত্তি ও পাকিস্তান বিরোধী কাজের জন্য ইসলামাবাদে কর্মরত যে ৮ ভারতীয় কূটনীতিকের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের নাম ও ছবি প্রকাশ করা হয়েছে, তাতে কূটনীতি ও ভদ্রতার সমস্ত নীতি ভেঙে দিয়েছে পাকিস্তান, এমনটাই মনে করছে ভারত। পাকিস্তানের এই পদক্ষেপের কারণে ভারতের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে তাদের ৮ ভারতীয় কূটনীতিককে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিতে। এর ফলে স্বাভাবিক ভাবেই পাকিস্তানে ভারতীয় কূটনীতিকের সংখ্যা হ্রাস পাবে। [পাকিস্তান হাই কমিশনে মোট কতজন চরবৃত্তির কাজে যুক্ত, জানাল গ্রেফতার চর]
পাশাপাশি ভারতীয় ৮ কুটনীতিকের বিরুদ্ধে পাকিস্তানের এই অভিযোগ "ভিত্তিহীন এবং অপ্রমাণিত", শুধুমাত্র বদলা নীতিকে মাথায় রেখেই পাকিস্তানের এই পদক্ষেপ বলে জানিয়েছে ভারত। [পাক হাই কমিশনের 'চর' কর্মী কি জঙ্গি মডিউলও চালাচ্ছিল?]

বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন,, ভারতে পাক হাই কমিশনের কর্মীকে চরবৃত্তির অভিযোগে হাতে নাতে ধরার পর, ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে অভিযোগ আনা পাকিস্তানের পরিকল্পিত ও কৌশলি প্রয়াস। [খিলজি মডেলে মন্ত্রীদের উপর গোপন নজরদারি চালাতে 'গুপ্তচর' নিয়োগ মুখ্যমন্ত্রীর!]
যেভাবে কোনও তথ্যপ্রমাণ ছাড়াই পাকিস্তান ৪ কূটনৈতিক পাসপোর্ট-সহ ৮ ভারতীয় আধিকারিকের নাম ও ছবি প্রকাশ করেছে তাতে ভারতীয় আধিকারিকদের নিরাপত্তার দিকটায় আপস করা হয়েছে বলে কড়া সমালোচনা করেছে দিল্লি। স্বরূপ বলেন, পাকিস্তানের এই পদক্ষেপ ভদ্রতা ও কূটনৈতিক কার্যকলাপের সাধারণ নীতি লঙ্ঘন করে।
ভারতীয় কূটনীতিকদের দেশে ফিরিয়ে আনা হবে কিনা সেবিষয়ে জানতে চাওয়া হলে স্বরূপ বলেন, "প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ভারতীয় আধিকারিকদের নিরাপত্তাই আমাদের প্রাধান্য।" [মাত্র ৫০ হাজার টাকার মাসোহারার বিনিময়ে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত গোপন নথি বিকিয়ে যাচ্ছিল!]
পাশাপাশি তিনি এও বলেন, "আমরা আশা করব পাকিস্তান ভারতীয় কূটনীতিকদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেবে, যতক্ষণ তারা ও তাদের পরিবার পাকিস্তানে রয়েছে, তাদের নিরাপত্তার দায়িত্বও সে দেশের নিতে হবে।"
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications