অসমের এনআরসি তালিকায় নাম না থাকা বাসিন্দারাও ভোট দিতে পারবেন, সুপ্রিম কোর্টে জানাল কমিশন
জাতীয় নাগরিকপঞ্জী বা এনআরসি তালিকা থেকে নাম বাদ গেলেও অসমের বাসিন্দাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়নি বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। এদিন সুপ্রিম কোর্টে এই বিষয়টি উল্লেখ করেছে কমিশন।
জাতীয় নাগরিকপঞ্জী বা এনআরসি তালিকা থেকে নাম বাদ গেলেও অসমের বাসিন্দাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়নি বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। এদিন সুপ্রিম কোর্টে এই বিষয়টি উল্লেখ করেছে কমিশন। ফলে চল্লিশ লক্ষের বেশি মানুষ যাদের নাম এনআরসি তালিকা থেকে বাদ গিয়েছে, তাদের মধ্যে যাদের নাম ভোটার তালিকায় ছিল তাঁরা ভোট দিতে পারবেন।

এনআরসি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলেছে মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এসএ নাজির, বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। যাঁদের নাম এনআরসি তালিকায় নেই, তাঁদের নিয়ে কী সিদ্ধান্ত গ্রহণ হবে তা আদালত জানতে চেয়েছে। চূড়ান্ত তালিকা ৩০ জুলাই ২০১৯ সালে প্রকাশিত হবে।
সুপ্রিম কোর্ট কমিশনকে ২৮ মার্চের মধ্যে রিপোর্ট দিতে বলেছে। ১ জানুয়ারি ২০১৮ ও ১ জানুয়ারি ২০১৯ সালের মাঝে কোনও নাম যোগ বা বিয়োগ হয়েছে কিনা সেটাও জানাতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications