Yogi Adityanath: উত্তর প্রদেশে ২৫ লক্ষ যুবক-যুবতীকে স্মার্টফোন-ট্যাবলেট! চার কোম্পানির নাম চূড়ান্ত
Yogi Adityanath: উত্তর প্রদেশ মন্ত্রিসভা স্বামী বিবেকানন্দ যুব ক্ষমতায়ন প্রকল্পের অধীনে যুবকদের মধ্যে বিতরণের জন্য ২৫ লক্ষ স্মার্টফোন কেনার অনুমোদন দেওয়ার পরে, এখন আরও প্রক্রিয়াটি সহজতর করার জন্য জিইএম পোর্টালের মাধ্যমে চারটি কোম্পানি নির্বাচন করা হয়েছে।
প্রথম কিস্তিতে একমাসের মধ্যে দেওয়া হবে ৩.৭৫ লক্ষ স্মার্টফোন। এর জন্য সরকারি তরফে ৩৭২ কোটি টাকা মঞ্জুর করেছে। ২৫ লক্ষ স্মার্টফোনের জন্য সরকারি তরফে বাজেট ধরা হয়েছে ৩৬০০ কোটি টাকা। সম্প্রতি আন্ডার সেক্রেটারি অনিতা চৌধুরী কমিশনার, ডিরেক্টর ইন্ডাস্ট্রিজকে এব্যাপারে সরকারি নির্দেশিকা দিয়েছেন।

উত্তর প্রদেশে স্মার্টফোন আর ট্যাবলেট বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর প্রদেশ ডেভেলপমেন্ট সিস্টেম কর্পোরেশন লিমিটেডকে। ২৩ অগাস্ট ২৫ লক্ষ স্মার্টফোন আর ট্যাবলেট কেনার জন্য ৯৯৭২ টাকা করে নির্ধারণ করা হয়েছিল। এর পাশাপাশি স্যামসাং স্মার্টফোন সরবরাহের জন্য ভিশন ডিস্ট্রিবিউশন, সেলকন ইমপ্যাক্স এবং এনএফ ইনফ্রাটেক সার্ভিসকে বেছে নেওয়া হয়েছে। এই কোম্পানিগুলি প্রথম ধাপে ১৫ শতাংশ ফোন সরবরাহ করবে।
এই তিন কোম্পানি যথাক্রমে ৭৮৪৩১৪, ৬৮৬২৭৫ এবং ৫৮৮২৩৫ টি স্মার্টফোন সরবরাহ করবে। পাশাপাশি ইনস্ট্যান্ট প্রকিওরমেন্ট সার্ভিস লাভা ব্রান্ডের ৪৪১১৭৬ টি ফোন সরবরাহ করবে। সব মিলিয়ে ২৫ লক্ষ স্মার্টফোন সরবরাহ করবে এই চার কোম্পানি।
উত্তর প্রদেশে এই প্রকল্পের সুবিধা পেতে অনলাইন রেজিস্ট্রেশন ফর্মে যোগ্যতার নিরিখে আবেদন করতে হয়েছে যুবক-যুবতীদের। শিক্ষার্থীরা ইউপি ফ্রি স্মার্টফোন ট্যাবলেট যোজনার অধীনে আবেদন করতে পারেন। তারপর সেইসব আবেদন খতিয়ে দেখা হয়। ২০২২-এর ১৯ অগাস্ট উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধানসভায় তাঁর ভাষণে ফ্রি স্মার্টফোন/ ট্যাবলেট প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিলেন।












Click it and Unblock the Notifications