ঘড়ির কাঁটার থেকে দ্রুত ছুটছে সময়, ফের বদল মুখ্যমন্ত্রী! পাঞ্জাবের মসনদে দলিত নেতা চরণজিৎ

ঘড়ির কাঁটার থেকে দ্রুত ছুটছে সময়, ফের বদল মুখ্যমন্ত্রী! পাঞ্জাবের মসনদে দলিত নেতা চরণজিৎ

এ যেন ঘড়ির কাঁটার থেকেও দ্রুত গতিতে ছুঁটছে সময়। কিছু সময় আগেই শোনা গিয়েছিল পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সুখজিন্দর রান্ধাবা। পাঞ্জাব কংগ্রেসের দলীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছিল বলে জানা যায়। কিন্তু ফের বদলে গেল সেই সিদ্ধান্ত। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন দলিত নেতা চরণজিৎ সিং চন্নি (Charanjit Singh Channi)। টুইট করে একথা জানিয়েছেন বরিষ্ঠ কংগ্রেস নেতা হরিশ রাওয়াত।

ঘড়ির কাঁটার থেকে দ্রুত ছুটছে সময়, ফের বদল মুখ্যমন্ত্রী! পাঞ্জাবের মসনদে দলিত নেতা চরণজিৎ

প্রসঙ্গত উল্লেখ্য, রাহুল গান্ধীর সঙ্গে অম্বিকা সোনির বৈঠকের পর থেকেই বাড়ছিল জল্পনা। এমনকী কিছু সময় আগে ঘোষিতও হয়ে যায় পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রীর নাম। নবজ্যোত সিং সিধুর ঘনিষ্ঠ বিধায়ক সুখজিন্দর রান্ধাবা পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন বলে জানা যাচ্ছিল। কিন্তু তাতেও এবার ছন্দপতন। এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী বিদায়ী কারিগরি শিক্ষামন্ত্রী চরণজিৎ সিং চন্নি কংগ্রেসের পরিষদীয় দলনেতাও নির্বাচিত হয়েছেন।

সহজ কথায় অবশেষে পাঞ্জাব নিয়ে সমস্ত জল্পনার অবসান হল। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণা হয়ে গেল চরণজিৎ সিং চান্নি-র। রবিবার বিকেলে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করা হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে এদিন বিকেল চারটে পর্যন্তও মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে ছিলেন সুখজিন্দর রানধাওয়া। কিন্তু দলীয় অভিমত সবথেকে বেশি পড়ে চরণজিৎ-র দিকেই। এদিকে ইতিমধ্যেই কংগ্রেসের বরিষ্ঠ নেতা নেতা হরিশ রাওয়াত টুইটারে লিখেছেন, চরণজিৎ সিং চান্নি সর্বসম্মতিক্রমে কংগ্রেসের পরিষদীয় দলনেতার পাশাপাশি পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+