ব্রিজের নাম রাখা হোক মুখ্যমন্ত্রীর নামে! কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আবেদন

গোয়ায় মাণ্ডভী নদীর ওপর তৈরি হয়েছে নতুন ব্রিজ। সেই ব্রিজের নামকরণ নিয়ে দাবি জানাল গোয়া তামিল সংগম।

গোয়ায় মাণ্ডভী নদীর ওপর তৈরি হয়েছে নতুন ব্রিজ। সেই ব্রিজের নামকরণ নিয়ে দাবি জানাল গোয়া তামিল সংগম। মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের নামে নতুন ব্রিজের নাম রাখতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ির কাছে এই আবেদন রেখেছে ওই সংগঠন।

ব্রিজের নাম রাখা হোক মুখ্যমন্ত্রীর নামে! কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আবেদন

অল ইন্ডিয়া তামিল সঙ্গ পেরাভাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস সিভরমন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গোয়া তামিল সঙ্গমের পক্ষ থেকে ব্রিজের নামকরণ নিয়ে আবেদন উত্তর গোয়ার সাংসদ শ্রীপদ নায়েকের হাতে তুলে দেওয়া হয়েছে।

গোয়া তামিল সঙ্গম দাবি করেছে, গোয়ার তাদের সংগঠনে প্রায় ১০ হাজার তামিল সদস্য রয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী মনোহর পারিক্করকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, মনোহর পারিক্করের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে গোয়ায় পরিকাঠামো এবং উন্নয়নমূলক কাজকে স্মরণ করতেই এই উদ্যোগ। দলমত নির্বিশেষে প্রত্যেকেই মনোহর পারিক্করকে পছন্দ করেন বলে জানানো হয়েছে চিঠি। মনোহর পারিক্করের সুস্বাস্থ্যের কামনাও করা হয়েছে।

গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছেন। গত বছরের ফেব্রুয়ারি থেকে দীর্ঘ সময় তিনি নিউ ইয়র্ক চাড়াও দিল্লি ও মুম্বইয়ের হাসপাতালে ভর্তি
ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+