'হাম ভারত আনেকে লিয়ে তৎপর হ্যায় ', মার্কিন মাটি ছাড়তেই হিন্দি টুইট ট্রাম্পের

আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা । তারপরই প্রথমবার ভারতের মাটিতে পা রাখতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ১৩০ কোটির দেশের মাটিতে পা রাখহার আগেই ডোনাল্ড ট্রাম্প হিন্দিতে একটি টুইট করেন। যেখানে লেখা রয়েছে,' হাম ভারত আনেকে লিয়ে তৎপর হ্য। হাম রাস্তে মেন হ্যায়। কুছ হি দের মে হাম সাবসে মিলেঙ্গে।' স্ত্রী, মেয়ে , জামাইকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট প্রথমবার ভারতে আসছেন। যার অভ্যর্থনা ঘিরে কোনও ত্রুটি রাখতে চাইছে না মোদী সরকার।

হাম ভারত আনেকে লিয়ে তৎপর হ্যায় , মার্কিন মাটি ছাড়তেই হিন্দি টুইট ট্রাম্পের

উল্লেখ্য, এর আগে ভারতে পা রাখার ঠিক আগেই ট্রাম্প 'লুকিং ফরোয়ার্ড টু..' ট্যাগলাইন দিয়ে নিজের একটি মর্ফড ভিডিও পোস্ট করেন। যেখানে ট্রাম্পকে বাহুবলী হিসাবে ট্রাম্পকে তুলে ধরা হয়েছে। আর সেই ট্রোল ভিডিও নিজেই শেয়ার করে ফের একবার সোশ্যাল মিডিয়ায় তিনি আলোচনার কেন্দ্রে চলে আসেন। এদিকে, ট্রাম্প গুজরাতে পৌঁছনোর আগেই সেরাজ্যের ভূমিপুত্র তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পৌঁছে গিয়েছেন।

এর আগে ,ট্রাম্প মার্কিন মুলুক থেকে রওনা হতেই একটি পোস্টে জানান তিনি ভারতে আসছেন। এরপরই মোদীও একটি পাল্টা টুইটে বলেন, তিনি ও গোটা দেশ অপেক্ষায় রয়েছে যাতে ট্রাম্প ও তাঁর পরিবার তাড়াতাড়ি পৌঁছে যান ভারতে। সবমিলিয়ে গোটা ট্রাম্পের ভারত সফর নিয়ে তোলপাড় গোটা দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+