দিল্লির হিংসা প্রসঙ্গ নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনাতেই আনলেন না মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প
দিল্লিতে হিংসার মধ্যেই ভারত সফর শুরু করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। আর যখন তা শেষ হতে যাচ্ছে তখন মৃতের সংখ্যা ১০ ছুঁয়েছে। যদিও ট্রাম্প জানিয়েছেন, তাঁর সঙ্গে মোদীর আলোচনায় রাজধানী দিল্লির হিংসা স্থান
দিল্লিতে হিংসার মধ্যেই ভারত সফর শুরু করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। আর যখন তা শেষ হতে যাচ্ছে তখন মৃতের সংখ্যা ১০ ছুঁয়েছে। যদিও ট্রাম্প জানিয়েছেন, তাঁর সঙ্গে মোদীর আলোচনায় রাজধানী দিল্লির হিংসা স্থান পায়নি। তবে তাঁদের আলোচনায় ধর্মীয় স্বাধীনতা স্থান পেয়েছে বলে জানিয়েছেন তিনি।

মানুষের ধর্মীয় স্বাধীনতা চান মোদী, বললেন ট্রাম্প
ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলোচনায় স্থান পেয়েছে ধর্মীয় স্বাধীনতা। ট্রাম্প তাঁর ভাষণে জানিয়েছেন, মোদী ভারতবাসীর ধর্মীয় স্বাধীনতা চান।

আলোচনা হয়নি দিল্লির হিংসা নিয়ে
তিনি দিল্লির হিংসার কথা শুনেছেন বলে জানিয়েছেন। তবে মোদীর সঙ্গে আলোচনায় এবিষয়টি ওঠেনি বলে জানিয়েছেন তিনি। কেননা বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয়।

দিল্লির হিংসায় মৃতের সংখ্যা বেড়ে ১০
মঙ্গলবার সন্ধেয় দিল্লির হিংসায় মৃতের সংখ্যা বেড়ে ১০ হয়েছে। গুরু তেগবাহাদুর হাসপাতালের সুপার জানিয়েছেন, আরও ৪ জনের মৃত্যু হওয়ার মৃতের সংখ্যা বেড়েছে। অন্যদিকে পাতপরগঞ্জ ম্যাস্ক হাসপাতালে বেশিরভাগ আহত পুলিশকর্মীদের ভর্তি করানো হয়েছে। সেখানে ১০ জন পুলিশকর্মী ভর্তি হলেও, পরে সাতজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

শান্তি বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রী ও উপরাজ্যপালের
এদিন সকালের দিকে হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন স্থানীয় সাংসদ গৌতম গম্ভীর। সেখানে তিনি ডিসিপি অমিত শর্মার এবং এসিপি অনুজ জৈন এবং হেড কনস্টেবল যশপালের সঙ্গে কথা বলেন।
অন্যদিকে দিল্লিতে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন উপরাজ্যপাল অনিল বায়জল এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।












Click it and Unblock the Notifications