নমস্তে ট্রাম্প: ধর্মীয় স্বাধীনতা নিয়ে মোদীকে বড় সার্টিফিকেট ট্রাম্পের
নমস্তে ট্রাম্প: ধর্মীয় স্বাধীনতা নিয়ে মোদীকে বড় সার্টিফিকেট ট্রাম্পের
সরাসরি সিএএ নিয়ে আলোচনা না হলেও ধর্মীয় স্বাধীনতা নিয়ে মোদীকে দরাজ সার্টিফিকেট দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন মোদী চান দেশের মানুষ ধর্মীয় স্বাধীনতা সব রকম ভাবে পান। সেই চেষ্টাই মোদী নিরন্তর করে চলেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

মোদীকে দরাজ সার্টিফিকেট
ধর্মীয় স্বাধীনতা নিয়ে মোদীকে দরাজ সার্টিফিকেট দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মোদীর সঙ্গে দিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠক করেন ট্রাম্প। একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে দুই রাষ্ট্র প্রধানের মধ্যে। তারমধ্যে ধর্মীয় স্বাধীনতার বিষয়টি প্রাধান্য পেয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন মোদী সব সময় দেশবাসীর ধর্মীয় স্বাধীনতা অক্ষুন্ন রাখার চেষ্টা করে চলেছেন।

ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্নের মুখে মোদী
মার্কিন প্রেসিডেন্ট মোদীকে ধর্মীয় স্বাধীনতা নিয়ে দরাজ সার্টিফিকেট দিলেও তাঁর বিরুদ্ধে ভেদাভেদের রাজনীতির অভিযোগ রয়েছে। লোকসভা ভোট থেকে একাধিক রাজ্যের বিধানসভা ভোট সবক্ষেত্রে শাসক দল বিজেপির বিরুদ্ধে ভেদাভেদের রাজনীতির অভিযোগ উঠেছে। যার সাম্প্রতিকতম নিদর্শন সিএএ। গোটা দেশে সিএএ বিরোধী আন্দোল চলছে।

সিএএ নিয়ে নেতিবাচক রিপোর্ট
ট্রাম্পের ভারত সফরের আগেই ভারতে সিএএ নিয়ে নেতিবাচক রিপোর্ট দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল প্যানেল। রিপোর্টে উল্লেখ করা হয়েছিল সিএএ-র মাধ্যমে মোদী সরকার ভারতে নাগিকত্বের প্রমাণ হিসেবে ধর্মকে প্রাধান্য দিচ্ছে। কারণ এই আইনে অমুসলিম সম্প্রদায় যারা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন তাঁদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications