নমস্তে ট্রাম্প: সিএএ নিয়ে সরাসরি মন্তব্যে নারাজ , তবে মোদীর সুশাসনের প্রশংসায় ট্রাম্প

নমস্তে ট্রাম্প: সিএএ নিয়ে সরাসরি মন্তব্যে নারাজ , তবে মোদীর সুশাসনের প্রশংসায় ট্রাম্প

গত কয়েক দিন ধরে নতুন করে সিএএ বিরোধী আন্দোলন হিংসাত্মক আকার নিয়েছে রাজধানী দিল্লিতে। মার্কিন প্রেসিডেন্টের সফরকে টার্গেট করেই এই আন্দোলন শুরু করা হয়েছে বলে অভিযোগ করেছে বিরোধীরা। যদিও সিএএ সিদ্ধান্ত নিয়ে আগে খুব একটা ইতিবাচক প্রতিক্রিয়া ছিল না আমেরিকার। সেকারণেই বোধ হয় ভারত সফরে এসে কৌশলে সেই প্রসঙ্গ এড়িয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে মোদীর সুশাসনের প্রশংসায় অন্য ইঙ্গিত দিয়ে গেলেন।

সিএএ নিয়ে ট্রাম্প

সিএএ নিয়ে ট্রাম্প

সিএএ নিয়ে মোদীর সঙ্গে সরাসরি কোনও আলোচনা হয়নি। বিদেশমন্ত্রকও সেকথাই জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টও সাংবাদিকদের সিএএ প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। বলেছেন, এই নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। পুরো বিষয়টি ভারতের উপরেই ছেড়ে দিতে চান তিনি। তবে মোদী যে দেশবাসীর স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেবেন সেকথা জানিয়েছেন ট্রাম্প।

সিএএ-তে সন্তুষ্ট নয় আমেরিকা

সিএএ-তে সন্তুষ্ট নয় আমেরিকা

যদিও ট্রাম্পের সফরের আগে মোদী সরকারের সিএএ সিদ্ধান্ত নিয়ে খুব একটা সন্তোষজনক মনোভাব প্রকাশ করেনি আমেরিকা। সিএএ-তে ভারতীয়দের ধর্মীয় স্বাধীনতা বিপন্ন হতে পারে বলে রিপোর্ট দিয়েছিল মার্কিন ফেডারেল প্যানেল। অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার যে আইন তৈরি করেছে ভারত তাতে ধর্মীয় স্বাধীনতা বিপন্ন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল সেই রিপোর্টে।

সিএএ নিয়ে উত্তাল দেশ

সিএএ নিয়ে উত্তাল দেশ

মোদী সরকারের সিএএ সিদ্ধান্ত নিয়ে গোটা দেশে হিংসাত্মক আন্দোলন শুরু হয়েছে। কোনওভাবেই এই আন্দোলন শান্ত করা যাচ্ছে না। ট্রাম্পের সফর চলা কালীনও হিংসায় উত্তাল হয়ে ওঠে রাজধানী। প্রায় ৯ জনের মৃত্যু হয়েছে এই হিংসায়। আহত হয়েছেন শতাধিক। আক্রান্ত হয়েছেন সাংবাদিকরা। এক পুলিসকরমীর মৃত্যু হয়েছে গুলিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+