Namaste Trump: ডোনাল্ড ট্রাম্পের সফর, ছটি পারমানবিক চুল্লি স্থাপনে বড় সহযোগিতার আশা

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভারত সফর। এই সফরে দুদেশের সম্পর্ক আরও মজবুত হবে, দাবি করেছেন দুই দেশের শীর্ষ নেতারা।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভারত সফর। এই সফরে দুদেশের সম্পর্ক আরও মজবুত হবে, দাবি করেছেন দুই দেশের শীর্ষ নেতারা। দুদেশের আলোচনায় থাকতে পারে প্রতিরক্ষা চুক্তির পাশাপাশি সিদ্ধান্ত হতে পারে ভারতে ছটি নিউক্লিয়ার রিঅ্যাক্টর বসানো নিয়েও।

অন্ধ্রপ্রদেশ উপকূলে বসবে পারমানবিক চুল্লি

অন্ধ্রপ্রদেশ উপকূলে বসবে পারমানবিক চুল্লি

সিদ্ধান্ত চূড়ান্ত হলে অন্ধ্রপ্রদেশের উপকূলে বসবে ছটি পারমানবিক চুল্লি। বিশাখাপত্তনম থেকে ২৬০ কিমি দূরে কোভাডায় এই চুল্লি বসবে। প্রত্যেকটি চুল্লি থেকে ১২০৮ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপন্ন হবে। ট্রাম্পের ওই সফরেই আমেরিকার সংস্থা ওয়েস্টিংহাউস ইলেকট্রিকের সঙ্গে চুক্তি হতে পারে। সারা বিশ্বে এই সংস্থায় প্রায় ১০ হাজার লোক কাজ করে।

২০১৯-এর মার্চে হয়েছে চুক্তি

২০১৯-এর মার্চে হয়েছে চুক্তি

ইতিমধ্যেই ভারত ও আমেরিকার মধ্যে সিভিল নিউক্লিয়ার কোঅপারেশন এগ্রিমেন্ট হয়েছে ২০১৯-এর মার্চে। যা ট্রাম্পের এই সফরে কার্যকরী হতে শুরু করবে বলেই মনে করছেন বিশেষজ়্রা।

২০১৭-তে ক্যাবিনেটের অনুমোদন

২০১৭-তে ক্যাবিনেটের অনুমোদন

২০১৭ সালে কেন্দ্রীয় ক্যাবিনেটের তরফে অন্ধ্রপ্রদেশে ছটি পারমানবিক চুল্লি স্থাপনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেখানে বিদেশি সহযোগিতার কথাও বলা হয়েছিল।

দেশে রাশিয়ার সাহায্যে বসেছে পারমানবিক চুল্লি

দেশে রাশিয়ার সাহায্যে বসেছে পারমানবিক চুল্লি

এর আগে তামিলনাড়ুর কুদানকুলাম-এ রাশিয়ার সহযোগিতায় পারমানবিক চুল্লি বসেছে। যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+