নমস্তে ট্রাম্প: সবরমতী আশ্রমেই মার্কিন প্রেসিডেন্টকে উপহার দিলেন মোদী, কী ছিল সেই উপহার
নমস্তে ট্রাম্প: সবরমতী আশ্রমেই মার্কিন প্রেসিডেন্টকে উপহার দিলেন মোদী, কী ছিল সেই উপহার
আহমেদাবাদে অবতরণ করেই প্রথমে মহত্মা গান্ধীজির সবরমতী আশ্রমে যান মার্কিন প্রেসিডেন্ট এবং মেলানিয়া ট্রাম্প। সেখানেই মার্কিন প্রেসিডেন্টকে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। উপহারে গান্ধীজির তিন বুদ্ধিমান বাঁদরের মূর্তি দিয়েছেন প্রধানমন্ত্রী।

ট্রাম্পকে উপহার মোদীর
কু বল না, কু শুনোনা, এবং কু দেখ না। গান্ধীতির আদর্শে তৈরি তিনটি বুদ্ধিমান বাঁদরের মূর্তি মার্কিন প্রেসিডেন্টকে উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবরমতীর আশ্রমেই মার্কিন প্রেসিডেন্টকে এই উপহারটি দেন তিনি। তারসঙ্গে দুটি খাদির উত্তরিয়ও মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রীকে দিয়েছেন প্রধানমন্ত্রী।

চরকা কাটলেন ট্রাম্প
আহমেদাবাদের গান্ধীজির সবরমতীর আশ্রমে ঘুরে দেখেন মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সেখানে চরকাও কাটেন তাঁরা। সবরমতীর হৃদয় কুঞ্জে যেখানে এক সময় গান্ধীজি এবং তাঁর স্ত্রী থাকতেন সেই জায়গাটিও ঘুরে দেখেন মার্কিন প্রেসিডেন্ট।

মোদীর প্রশংসায় ট্রাম্প
সবরমতী আশ্রমে রাখা ভিজিটর বুকে মোদীর প্রশংসাতেই বার্তা লেখেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি লিখেছেন, ভারতের এই সুন্দর সফরের সুযোগ করে দেওয়ার জন্য পরম বন্ধু মোদীকে ধন্যবাদ। এর আগে সবরমতীর আশ্রম পরিদর্শন করেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেও।












Click it and Unblock the Notifications