‌নমস্তে ট্রাম্প: ‌মেলানিয়া ও ইভাঙ্কার রুচিপূর্ণ পোশাক নজর কাড়ল সকলের

‌নমস্তে ট্রাম্প: ‌মেলানিয়া ও ইভাঙ্কার রুচিপূর্ণ পোশাক নজর কাড়ল সকলের

গুজরাটের আহমেদাবাদ শহরে এসে পৌঁছালেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগাম ঘোষণা অনুযায়ী ট্রাম্পের সঙ্গে এসেছেন তাঁর মেয়ে ইভাঙ্কা ট্রাম্পও। তবে ইতিমধ্যেই ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ইভাঙ্কার ফ্যাশন স্টেটমেন্ট নজর কেড়েছে সকলের। সোমবার ট্রাম্প সপরিবারে যোগ দেবেন '‌নমস্তে ট্রাম্প’‌ অনুষ্ঠানে।

‌নমস্তে ট্রাম্প: ‌মেলানিয়া ও ইভাঙ্কার রুচিপূর্ণ পোশাক নজর কাড়ল সকলের


বায়ু সেনার বিমান থেকে নামামাত্রই মেলানিয়া ট্রাম্প সকলের নজর কাড়েন। তাঁর পরনে ছিল সাদা রঙের ফুল–স্লিভ জাম্পস্যুট। তার সঙ্গে সবুজ রঙের নটেড বেল্ট, যা তার কোমরে ছিল। মেলানিয়া তাঁর চুলকে দু’‌পাশে ভাগ করে নিয়েছিল এবং চুলের শেষে ঢেউ খেলানো ছিল। অন্যদিকে, প্রেসিডেন্টের মেয়ে ইভাঙ্কার পরনে ছিল হাল্কা ফিরোজা রঙ, তার ওপর গোলাপি রঙের ফ্লোরাল প্রিন্টের পোশাক। গলার কাছে বো, তাঁর পোশাকের সৌন্দয্যকে আরও বাড়িয়ে তুলেছিল। তিনি চুলে স্ট্রেটনিং করিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে স্বাগত জানাতে যান ট্রাম্প ও তাঁর পরিবারকে। মোতেরা স্টেডিয়ামে ট্রাম্প যোগ দেবেন '‌নমস্তে ট্রাম্প’‌ অনুষ্ঠানে। এরপর তিনি আগ্রায় যাবে তাজ দর্শনের উদ্দেশ্যে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+