নমস্তে ট্রাম্প: মার্কিন প্রেসিডেন্টের অভ্যর্থনায় রাষ্ট্রপতির নৈশ ভোজে আমন্ত্রিত মনমোহনও

নমস্তে ট্রাম্প: মার্কিন প্রেসিডেন্টের অভ্যর্থনায় রাষ্ট্রপতির নৈশ ভোজে আমন্ত্রিত মনমোহনও

আগামিকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে গুলাম নবি আজাদকেও। তবে অধীর রঞ্জন চৌধুরী সেই নৈশভোজে যাবেন না বলে জানিয়েছেন।

নৈশভোজে আমন্ত্রিত মনমোহন

নৈশভোজে আমন্ত্রিত মনমোহন

মার্কিন প্রেসিডেন্টের সম্মানে আয়োজিত নৈশভোজের আসরে আমন্ত্রণ জানানো হয়েছে মনমোহন সিংকে। সূত্রের খবর মনমোহন সিং সেই নৈশভোজের আমন্ত্রণ গ্রহন করেছেন এবং তিনি সেখানে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে থাকবেন রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা গুলাম নবি আজাদও। তবে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী যাবেন না বলে জানিয়েছেন।

ট্রাম্পের সফরের সমালোচনায় কংগ্রেস

ট্রাম্পের সফরের সমালোচনায় কংগ্রেস

ট্রাম্পের ভারত সফরের সমালোচনায় প্রথম থেকেই সরব হয়েছে কংগ্রেস নেতারা। ভারতে ট্রাম্প বাজার ধরতে আসছে বলে কটাক্ষ করেছিলেন একাধিক কংগ্রেস নেতা। ট্রাম্পের সফরে ভারতের কোনও লাভ হবে না বলেও দাবি করেছিলেন তাঁরা। কংগ্রেস নেতা মণিশ তিওয়ারি অভিযোগ করেছেন ভারতের মান আমেরিকায় অনেকটাই পড়ে গিয়েছে।

মনমোহনের সময়ও ওবামা এসেছিলেন

মনমোহনের সময়ও ওবামা এসেছিলেন

ইউপিএ জমানায় মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এসেছিলেন ভারত সফরে। সেসময় অবশ্য বিরোধী দলনেতাদের সঙ্গে আলাদা করে আলাপ চারিতা সেরেছিলেন বারাক ওবামা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+