নমস্তে ট্রাম্প: আমেরিকায় ভারতের মান পড়েছে, মার্কিন প্রেসিডেন্টে সফর ঘিরে মোদীকে আক্রমণ কংগ্রেস নেতা
নমস্তে ট্রাম্প: আমেরিকায় ভারতের মান পড়েছে, মার্কিন প্রেসিডেন্টে সফর ঘিরে মোদীকে আক্রমণ কংগ্রেস নেতা
ট্রাম্প ভারতের মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গে সুর চড়াল কংগ্রেস। মণিশ তিওয়ারি অভিযোগ করেছেন, যে ট্রাম্পের সফরের জন্য এতো আয়োজন করছে মোদী সরকার সেই আমেরিকায় কুন্তু ভারতের মান অনেকটাই কমেছে। আগে আমেরিকার স্ট্র্যাটেজি পার্টনারের মর্যাদায় ছিল ভারত। আর এখন কেবল মাত্র সাধারণ ক্রেতা হয়ে রয়ে গিয়েছে।

ভারতের মান কমেছে ভারতের
কংগ্রেস নেতা মণিশ তিওয়ারি অভিযোগ করেছেন আমেরিকা তুষ্টিতে মোদী মেতেছেন ঠিকই। কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক তিনি ভুলে গিয়েছেন। ভারতের মান গত কয়েক বছরে অনেকটাই পড়েছে আমেরিকায়। আগে আমেরিকার স্ট্র্যাটেজি পার্টনারের জায়গায় ছিল ভারত। কিন্তু গত কয়েক বছরে কেবল মাত্র সাধারণ ক্রেতা হয়ে রয়ে গিয়েছে ভারত। সেকারণেই আফগানিস্তানে তালিবানের সঙ্গে শান্তি চুক্তিতে ভারতকে অংশিদার করেনি আমেরিকা। ট্রাম্পের ভারত সফরের আসল উদ্দেশ্য আস্ত্র বেচার পথ প্রশস্ত করা।

আমেরিকার একাধিক পদক্ষেপে ক্ষতি হয়েছে ভারতের
মণিশ তিওয়ারি অভিযোগ করেছেন, আন্তর্জাতিক স্তরে আমেরিকার একাধিক পদক্ষেপ ক্ষতি করেছে। মণিশ তিওয়ারি অভিযোগ করেছেন ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ হওয়ার কারণে ভারতে তেলের দাম বেড়েছে। এতে সাধারণ মানুষের উপর চাপ বেড়েছে। আমেরিকার ভিসা নীতির কারণে প্রভাব পড়েছে ভারতীয়দের উপর।

আহমেদাবাদে অস্ত্রচুক্তি ঘোষণা ট্রাম্পের
আহমেদাবাদের মতেরা স্টেডিয়াম থেকেই ৩ বিলিয়ন মার্কিন ডলার অস্ত্রচুক্তির কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সেনাবাহিনীকে সমৃদ্ধ করতে অত্যাধুনিক সেনা হেলিকপ্টার সরবরাহ করবে আমেরিকা। ভবিষ্যতে ভারতের সঙ্গে আরও বড় বাণিজ্য চুক্তি আমেরিকা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।












Click it and Unblock the Notifications