ট্রাম্পকে স্বাগত জানাতে ব্রকোলির সিঙ্গারা থেকে মধু মাখানো কুকিস মোদীর রাজ্যে! থাকছে কোন বিশেষ খাবার

ব্রকোলির সিঙ্গারা থেকে মধু মাখানো কুকিসে ট্রাম্পকে স্বাগত জানাবে মোদীর রাজ্য! থাকছে কোন বিশেষ খাবার

মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানানোর পালা রাত পোহালেই শুরু হয়ে যাবে। তার জন্য ব্যস্ত গুজরাত। ভূমিপুত্র মোদীর সঙ্গে ২৪ ফেব্রুয়ারি আমেদাবাদের মাটিতে পা রাখতে চলেছেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট। ভারতে প্রথম আসতে চলা ট্রাম্পের এই সফরে বাণিজ্যিক লাভ ভারতের তরফে কতটা হবে তা নিয়ে জল্পনার পারদ যেমন তুঙ্গে , তেমনই ট্রাম্পকে স্বাগত জানাতে কী কী আয়োজন করা হবে, তা নিয়ে রয়েছে কৌতূহল। দেখে নেওয়া যাক ট্রাম্পকে স্বাগত জানাতে কী কী ব্যবস্থা রয়েছে গুজরাতে।

 মার্কিন ফার্স্ট লেডি ও প্রেসিডেন্টের জন্য কী কী আয়োজন?

মার্কিন ফার্স্ট লেডি ও প্রেসিডেন্টের জন্য কী কী আয়োজন?

মার্কিন প্রেসিডেন্টের জন্য যেসমস্ত রান্না হচ্ছে, তার দায়িত্বে রয়েছেন শেফ সুরেশ খান্না। আর তিনিই জানিয়েছেন, যে মার্কিন রাষ্ট্রনেতার জন্য তাঁরা তৈরি করছেন ব্রকোলির বিশেষ সিঙ্গারা। সঙ্গে থাকবে গুজরাতের জনপ্রিয় পদ খামান ধোকলা। ফলে এবার খামান ধোকলা যে ট্রাম্পের পাতে পড়তে চলেছে তা বলাই বাহুল্য।

মধুতে ডোবানো কুকিস থাকছে ট্রাম্পের জন্য !

মধুতে ডোবানো কুকিস থাকছে ট্রাম্পের জন্য !

ব্রকোলির সিঙ্গারা বাদেও মধুতে ডোবানো কুকিস অপেক্ষা করে রয়েছে মার্কিন রাষ্ট্রনেতার জন্য। এছাড়াও 'মাল্টি গ্রেন' রুটি থাকতে চলেছে ট্রাম্পের বিশেষ থালায়। এছাড়াওাবের জলকে এক বিশেষ পদ্ধতিতে প্রস্তুত করে পেশ করা হবে এই আয়োজনে।

খাবার হয়েই খান্ত নয়, চলছে খাবারের নিরাপত্তা

খাবার হয়েই খান্ত নয়, চলছে খাবারের নিরাপত্তা

একটি মাছিও যেন গলতা না পারে তার জন্য চরম নিরাপত্তা রয়েছে ট্রাম্পের অনুষ্ঠান ঘিরে। আর গুজরাতে ট্রাম্পের সভায় মাছি গলাতে দূর, প্রতিটি খাবারের নিরাপত্তা দেখে নেওয়া হচ্ছে। এমনই কড়া বন্দোবস্ত মার্কিন প্রেসিডেন্টকে ঘিরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+