সবরমতীতে চরকা কেটে 'ভিসিটার্স বুক'-এ কী লিখে ফেললেন মার্কিন নেতা

Namaste Trump:সবরমতীতে চরকা কেটে 'ভিসিটার্স বুক'-এ কী লিখে ফেললেন মার্কিন নেতা

সময় মতো তিনি সপরিবারে আমেবাদে নামতেই যেন গোটা গুজরাতে শুরু হয়ে গিয়েছে অকাল নবরাত্রির উৎসব। বিমানন্দর থেকে নেমেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোজা চলে যান গান্ধীজির স্মৃতি বিজড়িত সবরমতি আশ্রমে। সঙ্গে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। আর সেখানে গিয়েই মুগ্ধ হয়ে যান মার্কিন প্রেসিডেন্ট।

 ভিসিটার্স বুকে কী লিখলেন ট্রাম্প?

ভিসিটার্স বুকে কী লিখলেন ট্রাম্প?

' প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ , এটা দারুন এক সফর, অসাধারণ অভিজ্ঞতা।' সবরমতির আশ্রম থেকে সস্ত্রীক বেরিয়েই এমনই বার্তা ভিসিটর্স বুকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। উল্লেখ্য, তাঁর বার্তায় মোদীকে 'গ্রেট ফ্রেন্ড' তথা 'পরম বন্ধু' হিসাবে উল্লেখ করেছেন ট্রাম্প।

সবরমতিতে চরকা কাটলেন ট্রাম্প

সবরমতিতে চরকা কাটলেন ট্রাম্প

হাতে তখ ন তিনি ধরে রয়েছেন সুঁতো। আর সামনে চরকা। যে চরকা থেকে সুঁতো কেটে স্বাধীনতা আন্দোলনের সময় কাপড় তৈরি করার রাস্তা দেখিয়েছিলেন গান্ধীজি। আর সেই গান্ধীজির স্মৃতিবিজড়িত জায়গায় গিয়ে চরকার সামেন বসে তা বোনার পদ্ধতি খুঁটিতে দেখলেন মার্কিন প্রেসিডেন্ট। ততক্ষণে তাঁর পাশে বসেছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। আর সামনে দাঁড়িয়ে রয়েছেন মোদী।

চারকা কাটার চেষ্টা মেলানিয়ারও

চারকা কাটার চেষ্টা মেলানিয়ারও

গান্ধীজির সবরমতি আশ্রমের এক মহিলা চরকা কাটার ধরণ দেখিয়ে দিতেই চরকা কাটায় হাত লাগান মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া। আর সেই সময় ট্রাম্প দম্পতিকে সাহায্য করতে এগিয়ে আসেন মোদী।

গুজরাত সফরের প্রথমেই সবরমতিতে

শোনা যাচ্ছিল ট্রাম্পের সফরে সম্ভবত কাটছাট হতে পারে সবরমতি আশ্রমের সফর। তবে সেষ মুহূর্তে তা যোগ হয়েই যান ট্রাম্পের সফরে। আর সেই মতো,আমেদাবাদ বিমানবন্দরে নেমেই ট্রাম্প সোজা চলে আসেন গান্ধীজির স্মৃতি বিজড়িত সবরমতি আশ্রমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+