নালন্দা বিশ্ববিদ্যালয়ে যৌন নিগ্রহের ঘটনায় নৈতিক দায় নিয়ে পদত্যাগ উপাধ্যক্ষর

ক্যাম্পাসের মধ্যে যৌন নিগ্রহের অভিযোগ ওঠায় নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করলেন নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ পঙ্কজ মোহন। বুধবার তিনি পদত্যাগ করেন।

পাটনা, ৩০ মার্চ : ক্যাম্পাসের মধ্যে যৌন নিগ্রহের অভিযোগ ওঠায় নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করলেন নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ পঙ্কজ মোহন। বুধবার তিনি পদত্যাগ করেন। দুজন পড়ুয়ার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে। সেই নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

এর মধ্যে একজনকে ইতিমধ্যে সাসপেন্ডও করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ইন-চার্জ স্মিতা পলিতে জানান, যৌন নিগ্রহের অভিযোগ ওঠে দুই পড়ুয়ায় বিরুদ্ধে। তারা সহপাঠীদের যৌন নিগ্রহ করছিল বলে অভিযোগ ওঠে।

নালন্দা বিশ্ববিদ্যালয়ে যৌন নিগ্রহের ঘটনায় পদত্যাগ উপাধ্যক্ষর

এই ঘটনা জানাজানি হওয়ায় একজনকে অন্য হস্টেলে বদলি করা হয়। আর একজনকে সাসপেন্ড করা হয়। প্রায় একমাস আগে দুজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা বাকী পড়ুয়াদের যৌন নিগ্রহ করছে।

এই ঘটনার পর ব্যবস্থাও নেওয়া হয়েছিল। তবে উপাধ্যক্ষ পঙ্কজ মোহন চ্যান্সেলর বিজয় ভাটকরকে চিঠি লিখে গোটা ঘটনায় নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ে যে সমস্যা গত কিছুদিনে চলেছে তার জন্য তিনি চিঠিতে ক্ষমাও চেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+