পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে কার্যকর হবে সিএএ, হুঙ্কার মুক্তার আব্বাস নকভির

নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হবে গোটা দেশে। কার্যকর হবে বাংলাতেও। মোদীর কলকাতা সফরের পরেই হুঁশিয়ারি বিজেপি নেতা মুক্তার আব্বাস নকভির।

নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হবে গোটা দেশে। সেইসঙ্গে কার্যকর হবে বাংলাতেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের পরেই হুঁশিয়ারি বিজেপি নেতা মুক্তার আব্বাস নকভির। এদিকে মোদীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সিএএ, এনআরসি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলেন মমতা। এড়িয়ে গিয়েছেন মোদীর সঙ্গে একাধিক অনুষ্ঠানও। তবে কলকাতার মাটিতে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী সিএএ নিয়ে রাজনীতি করার অভিযোগ করেছেন বিরোধীদের বিরুদ্ধে। তাতে ইঙ্গিত ছিল মমতার দিকেও।

পশ্চিমবঙ্গেও কার্যকর হবে সিএএ

পশ্চিমবঙ্গেও কার্যকর হবে সিএএ

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আবারও হুঙ্কার শোনাগেল বিজেপি মন্ত্রী মুক্তার আব্বাস নকভির গলায়। গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও কার্যকর করা হবে সিএএ। হুঁশিয়ারি দিলেন মন্ত্রী। তিনি বলেছেন গোটা দেশে যদি আইন কার্যকর হয় তাহলে বাংলা তার ব্যাতিক্রম হবে না। কারণ বাংলা দেশেরই অংশ। মমতাকে আক্রমণ করে নকভি বলেথেন তৃণমূল কংগ্রেস নেত্রীর উচিত ভারতের ইতিহাস এবং সংবিধান ভাল করে পড়া।

সিএএ-র বিরোধিতায় মমতা

সিএএ-র বিরোধিতায় মমতা

মোদীর কলকাতা সফরে সৌজন্য সাক্ষাতেও মমতা স্পষ্ট করে দিয়েছিলেন সিএএ নিয়ে তিনি অনড় মনোভাবেই রয়েছেন। প্রধানমন্ত্রী সিএএ এবং এনআরসি প্রত্যাহারের অনুরোধ করেছিলেন মমতা। সিএএ বিরোধিতার কারণে মোদীর সঙ্গে একাধিক অনুষ্ঠানে যোগ দেননি মমতা। সামিল হয়েছিলেন সিএএ বিরোধী আন্দোলনে।

মোদীর ঘোষণা

মোদীর ঘোষণা

কলকাতা সফরে এসে মমতা সঙ্গে সৌজন্য সাক্ষাতে সুকৌশনে সিএএ প্রসঙ্গ এড়িয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। পরের দিন বিবেকান্দের জন্মদিনের অনুষ্ঠানে সিএএ নিয়ে সরব হয়েছিলেন। নাম না করে মমতাকে আক্রমণ করে মোদী বলেন রাজনৈতিক স্বার্থে কিছু দল সিএএ নিয়ে ভুল বোঝাচ্ছে মানুষকে। সিএএ-কে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা হয়নি। নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+