Nagpur Clash: নাগপুর হিংসার ঘটনায় বাংলাদেশি যোগ? ওই আশঙ্কাই সত্যি? চাঞ্চল্যকর দাবি মুখ্যমন্ত্রীর
Nagpur Clash: কোনও বিদেশী প্রভাব কিংবা বাংলাদেশি যোগ ছিল কিনা তা এখনই বলা সম্ভব নয়। নাগপুরের ঘটনায় এমনটাই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তবে ঘটনা একেবারে গভীরে গিয়ে তদন্ত করা হচ্ছে। এমনকী সমস্ত দিক ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে বলেও মন্তব্য করেন। একই সঙ্গে মানুষ যাতে কোনও গুজবে কান না দেন সেই বার্তাও দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
গত ১৭ তারিখ নাগপুরে ভয়াবহ হিংসার ঘটনা ঘটে। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে দেওয়ার দাবি জানায় একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। আর তা নিয়ে সংঘাতের সূত্রপাত। একেবারে রণক্ষেত্র পরিস্থিতি হয়ে ওঠে গোটা এলাকা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি থেকে শুরু করে একের পর এক গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এমনকী এই ঘটনায় অন্তত ৪০ জন মানুষ আহত হন। এমনকী একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে।

এই ঘটনায় একেবারে প্রশ্নের মুখে পড়ে যায় সে রাজ্যের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ নেতৃত্বে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ যাতে কড়া হাতে ব্যবস্থা নেয় সেই নির্দেশও দেওয়া হয়েছে। এরপরেই ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড ফাহিম শামিম খানকে গ্রেফতার করে নাগপুর পুলিশ। গ্রেফতার করা হয়েছে একাধিক ব্যক্তিকে।
সম্প্রতি নাগপুর পুলিশ ভবনে পুলিশ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের একটি বৈঠকে বসেন দেবেন্দ্র ফড়নবীশ। সেই বৈঠক চাঞ্চল্যকর ভাবে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর। প্রশাসনিক এই বৈঠকে বিজেপি নেতার উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। যা খবর, নাগপুরের ঘটনা নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মকুখ্যমন্ত্রী।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি সব বিষয় খতিয়ে দেখেছি। ঘটনার দিন ঔরঙ্গজেবের সমাধির রেপ্লিকা সেদিন পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর পুলিশের কাছে একটা অভিযোগও দায়ের করা হয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট এবং পডকাস্টের মাধ্যমে প্রচার হয়ে যায় যে পবিত্র চাদর নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর কথায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা নাগপুরে সংঘর্ষ ছড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা নেয়, তাদের প্রত্যেককে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হবে। তাঁর কথায়, ৬৮ টি উস্কানিমুলক পোস্ট চিহ্নিত করা হয়েছে এবং তা ডিলিট করা হয়েছে। যারা সেদিন গুরুত্ব ছড়ায় সবার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।












Click it and Unblock the Notifications