ভুয়ো অডিও ক্লিপ মারফৎ ছড়াচ্ছে ভুল বার্তা, করোনা আতঙ্কে নাগপুরবাসী

ভুয়ো অডিও ক্লিপ মারফৎ ছড়াচ্ছে ভুল বার্তা, করোনা আতঙ্কে নাগপুরবাসী

করোনার জেরে আতঙ্কে কাঁটা হয়ে রয়েছে বিশ্ববাসী তারমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মুখে মুখে ছড়াচ্ছে একাধিক গুজব। কদিন ধরেই টেক্সট, অডিও, এবং ভিডিও আকারে বেশ কয়েকটি ভুয়ো বার্তা ইন্টারনেট জুড়ে ঘুরে বেড়াচ্ছে। একজন পেতে না পেতেই শেয়ার করে বসছেন আরেকজনকে এভাবেই করোনার থেকেও বেশি দ্রুত সংক্রমণ ঘটে চলেছে আতঙ্কের, ভুয়োবার্তার।

ভুয়ো অডিও ক্লিপ মারফৎ ছড়াচ্ছে ভুল বার্তা, করোনা আতঙ্কে নাগপুরবাসী

এদিন, একটি অডিও ক্লিপ মারফৎ গোটা নাগপুরে রটে যায় তিনজন চিকিৎসক সহ শহরে মোট ৫৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত। খবর রটতেই আতঙ্ক ছড়াতে থাকে শহর জুড়ে। এমতাবস্থায়, পিআইবি ফ্যাক্ট চেক মারফৎ অডিও টি পরীক্ষা করে জানা যায় তা সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যা।পিআইবির তরফে একটি টুইট বার্তায় জানানো হয়, "যে অডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যা। জনগণের কাছে অনুরোধ করা হচ্ছে এই জাতীয় মিথ্যা অডিও ভিডিও বা বার্তা ফরোয়ার্ড করবেন না।"

একদিকে পাল্লা দিয়ে বেড়েই চলেছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা, পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই ২১ দিনের জন্য গোটা দেশ লকডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারমধ্যে এই ধরনের ভুয়ো বার্তা কার্যত মানুষকে আরোও আতঙ্কিত করে তুলছে। সরকারের তরফ থেকে তাই বারংবার জানানো হচ্ছে সতর্কতা ছড়ান, আতঙ্ক নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+