লাইনচ্যুত নাগপুর-মুম্বই দুরন্ত এক্সপ্রেস, অল্প আহত কয়েকজন যাত্রী

একেরপর এক ট্রেন দুর্ঘটনায় জেরবার ভারতীয় রেল। এরই মধ্যে দুর্ঘটনার কবলে পড়ল নাগপুর-মুম্বই দুরন্ত এক্সপ্রেস।

একেরপর এক ট্রেন দুর্ঘটনায় জেরবার ভারতীয় রেল। এরই মধ্যে দুর্ঘটনার কবলে পড়ল নাগপুর-মুম্বই দুরন্ত এক্সপ্রেস। মহারাষ্ট্রের তিতওয়ালার কাছে লাইন চ্যুত হয়ে যায় ট্রেনটি। মহারাষ্ট্রের আসাগাওঁ ও ভাসিন্দ স্টেশনের মাঝে ঘটে যায় দুর্ঘটনা। দুর্ঘটনার ফলে উপরের বার্থ থেকে নীচে পড়ে আহত হন কয়েকজন যাত্রী।

জানা গিয়েছে , লাইন জলমগ্ন থাকায় এই দুর্ঘটনাটি ঘটে। মহারাষ্ট্রের প্রবল বর্ষণের ফলে লাইনটের মাটি নরম হওয়াতেই এই দুর্ঘটনা। দুর্ঘটনার ফলে লাইনচ্যুত হয় ট্রেনের ৭ টি বগি।

তবে ট্রেনের চালকের প্রত্যুৎপন্নমতির জেরে এড়ানো গিয়েছে বড়সড় ক্ষতিকে। এখনও পর্যন্ত কোনও মৃত্যু সংবাদ আসেনি। ব্যাস্ত সময়ের এই দুর্ঘটনার প্রভাব পড়তে চলেছে মহারাষ্ট্রের ট্রেন চলাচলে।

উল্লেখ্য, কিছুদিন আগেই উত্তর প্রদেশে উৎকল এক্সপ্রেস সহ আরও একটি ট্রেনের দুর্ঘটানর জেরে সারা দেশের সমালোচনার মুখে পড়ে ভারতীয় রেলমন্ত্রক। ঘটনার জেরে ইস্তফা দিতে চান রেলমন্ত্রী সুরেশ প্রভু। তারপর আবারও এররকম দুর্ঘটনা সামনে আসায়,গোটা বিষয়টি কোন দিকে গড়ায় নজর এখন সেখানেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+