নাগাল্যান্ডে অসম রাইফেলসের গুলিতে ১৩ গ্রামবাসীর মৃত্যু! অমিত শাহ ও মুখ্যমন্ত্রী রিও-র মধ্যে বিরোধ কি বাড়াবে

নাগাল্যান্ডে অসম রাইফেলসের গুলিতে ১৩ গ্রামবাসীর মৃত্যু! অমিত শাহ ও মুখ্যমন্ত্রী রিও-র মধ্যে বিরোধ কি বাড়াবে

ভুল পরিচয়ে নাগাল্যান্ডের (Nagaland) মন জেলায় অসম রাইফেলসের (Assam Rifles) গুলিতে এখনও পর্যন্ত ১৩ জন গ্রামমাসীর মৃত্যু হয়েছে। ৪ ডিসেম্বর শনিবারের ওই ঘটনার পরে রবিবারেও উত্তর-পূর্বের ওই রাজ্য জুড়েই ছিল উত্তেজনা। তবে এই গুলি চালনার পরিস্থিতির জেরে বিপাকে পড়তে চলেছেন সেখানকার মুখ্যমন্ত্রী নেফিউ রিও ( Neiphiu Rio)।

৪ ডিসেম্বর চলে গুলি

৪ ডিসেম্বর চলে গুলি

একদল স্থানীয় মানুষ কয়লা খনি থেকে কাজ শেষ করে ফেরার সময় অসম রাইফেলসের গুলির মুখে পড়েন। সেখানে নিষিদ্ধ ঘোষিত এনএসসিএন(কে)-র উং-আং গোষ্ঠীর লোক বলে ভুল করেছিলেন অসম রাইফেলসের জওয়ানরা।
এই ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা রাজ্য। কেন্দ্রীয় সরকারের তরফে এই মুহূর্তে বিভিন্ন নাগা গোষ্ঠীর সঙ্গে শান্তি চুক্তি চূড়ান্ত করার পথে। এর মধ্যে রয়েছে এনএসসিএন-এর বিভিন্ন গোষ্ঠীও। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই গুলি চালনার ঘটনা শান্তি প্রক্রিয়াকে বিঘ্নিত কিংবা দেরি করিয়ে দিতে পারে।

 অমিত শাহ ও অসম রাইফেলসের দুঃখপ্রকাশ

অমিত শাহ ও অসম রাইফেলসের দুঃখপ্রকাশ

৫ ডিসেম্বর দেওয়া বিবৃতিতে দুঃখপ্রকাশ করে অসম রাইফেলস। পাশাপাশি ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিহতদের পরিবারগুলিকে বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। কেননা অসম রাইফেলস সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে পড়ে। অন্যদিকে মুখ্যমন্ত্রী নেফিউ রিও শান্তিরক্ষার আবেদন জানিয়ে বলেছেন, ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করা হবে।

মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তায় ভাঁটা পড়তে পারে

মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তায় ভাঁটা পড়তে পারে

এদিকে এই গুলি চালনার ঘটনায় মুখ্যমন্ত্রী রিও-র জনপ্রিয়তায় ভাঁটা পড়তে পারে। কেননা তিনি রাজ্যে অবিসংবাদী নেতা হওয়ার চেষ্টায় রয়েছেন। ২০১৪ সালে তিনি মুখ্যমন্ত্রীত্বের পদ ছেড়ে দিয়ে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি সেই সময় ভেবেছিলেন মোদী ক্যাবিনেটে জায়গা পাবেন। সেই সময় তিনি এনপিএফ-এর নেতা ছিলেন। এনপিএফ এনডিএ-র অংশ। যখন আশা পূর্ণ হল না, সেই সময় তিনি রাজ্য রাজনীতিতে ফিরতে চাইলেন। সেই সময় এনপিএফ নেতৃত্ব এবং তৎকালীন মুখ্যমন্ত্রী টিআর জিলিয়াং বাধা দেন। তাতে অবশ্যই বিজেপির সমর্থন ছিল। এরপরেই রিও নতুন দল এনডিপিপি গঠন করেন। ২০১৮-র পরে তিনি ফের মুখ্যমন্ত্রী হন। তবে তার পিছনে বিজেপির সমর্থন ছিল। বিজেপি সেই সময় এলপিএফ-এর সঙ্গ ত্যাগ করে।

নাগাল্যান্ডে রাজনৈতিক পরিস্থিতি

নাগাল্যান্ডে রাজনৈতিক পরিস্থিতি

নাগাল্যান্ডে ৬০ আসন বিশিষ্ট বিধানসভায় এনডিপিপির আসন সংখ্যা ২১, এনপিএফ-এর ২৫ এবং বিজেপির ১২ টি আসন রয়েছে। সম্প্রতাকি সময়ে রিও বুঝতে পারেন, বিজেপি ফের এনপিএফ-এর সঙ্গে যাওরা চেষ্টা করছে। এনপিএফ প্রতিবেশী মনিপুরে বিজেপির সহযোগী দল। নিজের আসন টলমল ভেবে নিয়েই রিও আগের দলকেই সরকারে যোগ দিতে আহ্বান করেন। যার সাফাই হিসেবে মুখ্যমন্ত্রী বলেন, নাগাদের শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে সর্বদলীয় সরকার গঠন প্রয়োজন। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে। কেননা তারা মনে করছে, এনপিএফকে সরকারে নিয়ে রিও খ্রিস্টান সংখ্যাগুরু রাজ্যে বিজেপিকে শেষ করতে চাইছেন।

বিজেপির হাতে অস্ত্র

বিজেপির হাতে অস্ত্র

তবে ৪ ডিসেম্বরের ঘটনা এবার বিজেপির হাতে অস্ত্র তুলে দিয়েছে রিও সরকারের বিরুদ্ধে। কেননা বর্তমানের নাগাল্যান্ড সরকের জনতার রোষে পড়েছে। এবার বিজেপি চাইঠে এনপিএফ নেতৃত্বাধীন সরকার। কেননা মনিপুরে এনপিএফ-এর সঙ্গে তাদের সরকার রয়েছে। সামনের বছরেই এনপিএফ-এর সঙ্গে জোট করেই নির্বাচনে যাচ্ছে বিজেপি। তবে এই পরিস্থিতিতে রিও-ও কেন্দ্রের কাঁধে দোষ চাপিয়ে দিতে পারেন, কেননা অসম রাইফেলস কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করে। তবে আগামীতে নাগাল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়, তার দিকে নজর থাকবে সবার।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+