দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, লিটার প্রতি ৬ টাকা সেজ চাপাল রাজ্য সরকার
দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, লিটার প্রতি ৬ টাকা সেজ চাপাল রাজ্য সরকার
করোনা ভাইরাসের সংক্রমণে ক্ষতিগ্রস্ত ভারতীয় অর্থনীতি। পেট্রোল, ডিজেলের দামেও তার প্রভাব পড়েছে। করোনা লকডাউনের কারণে পেট্রোল, ডিজেলে দাম অনেকটাই কমেছে। এদিকে লকডাউনে থমকে যাওয়া অর্থনীতি চাঙ্গা করতে বেশ কয়েকটি রাজ্য পেট্রোল, ডিজেেলর দামে বাড়তি কর বসিয়েছে। উত্তর পূর্বের রাজ্য নাগাল্যান্ডও সেই পথে হেঁটে সেজ চাপিয়েছে পেট্রোল, ডিজেলের দামের উপর।

সেজ চাপাল নাগাল্যান্ড
করোনা পরিস্থিতিতে নাগাল্যান্ডে দামি হল পেট্রোল ডিজেল। রাজ্য সরকারের নির্দেশিকা মত লিটার প্রতি পেট্রোলে ৬ টাকা এবং লিটার প্রতি ডিজেলে ৫ টাকা সেজ চাপানো হল। করোনা পরিস্থিতির আর্থিক দুর্দশা থেকে বাঁচতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। নাগাল্যান্ডই প্রথম রাজ্য যারা সেজ চাপাল পেট্রোল, ডিজেলের দামে।

দাম বাড়িয়েছে মেঘালয় এবং অসম
শুধু নাগাল্যান্ড সেজ চাপিয়েছে আর মেঘালয় এবং অসম পেট্রোল, ডিজেলের দাম বাড়িয়েছে। অসম লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের দাম ৫ টাকা বাড়িয়েছে। এবং মেঘালয় লিটার প্রতি ২ টাকা সারচার্জ বসিয়েছে পেট্রোল ডিজেলের দামে। রাজস্ব সংগ্রহে ঘাটতি মেটাতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

লকডাউন বৃদ্ধির সম্ভাবনা
করোনা সংক্রমণের কারনে গোটা দেশে লকডাউন চলছে। ৩ মার্চ দ্বিতীয় দফার লকডাউন শেষ হওয়ার কথা। পরবর্তী পরিস্থিতি কী হবে তা নিয়ে আলোচনা চলছে। অধিকাংশ রাজ্যই মনে করছে লকডাউন দীর্ঘায়িত করতে অর্থনীতি প্রবল ধাক্কা খাবে। সেকারণে জোন ভাগ করে কাজ করার কথা বলা হচ্ছে।












Click it and Unblock the Notifications