নাগাল্যান্ডে লড়াই সেয়ানে-সেয়ানে, কারা দখল করল মসনদ! কী বলছে জন কী বাত সমীক্ষা
নাগাল্যান্ডে এবারের ভোটের ফলাফলে কঠিন লড়াই হতে চলেছে বলে ইঙ্গিত জন কী বাত সমীক্ষায়।
মোট ৬০টি আসনে নাগাল্যান্ডে ভোট হয়েছে এদিন ২৭ ফেব্রুয়ারি। ফলাফল বেরোবে ৩ মার্চ। ভোটের আগে বৃহত্তর নাগাল্যান্ডের পক্ষে ফের দাবি উঠেছে। তার জেরে ভোট দিয়ে এবার তেমন উন্মাদনা দেখা যায়নি। ভোটও পড়েছে খুব কম।

নাগাল্যান্ডে সশস্ত্র সেনার চাপের কাছে নতস্বীকার করে কংগ্রেস, বিজেপি সহ সবকটি রাজনৈতিক দল প্রথমে নির্বাচনে প্রার্থী দেয়নি। পরে বিজেপি নাগা পিপলস ফ্রন্টের সঙ্গে জোট ভেঙে নবগঠিত ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টির সঙ্গে গাঁটছড়া বেঁধে ভোটে লড়তে মনোনয়ন জমা দিতেই বাকী দলগুলিও ভোট লড়ার কথা জানায়। এসবের মাঝে এক্সিট পোল রেজাল্ট কী বলছে কারা এবার নাগাল্যান্ড দখল করবে? দেখে নেওয়া যাক একনজরে।
নাগাল্যান্ডে এবারের ভোটের ফলাফলে কঠিন লড়াই হতে চলেছে বলে ইঙ্গিত জন কী বাত সমীক্ষায়। বলা হচ্ছে বিজেপি ও ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি জোট ২৭ থেকে ৩২টি আসন পেতে পারে। এনপিএফ জোট ২০-২৫টি আসন পেতে পারে। যার অর্থ বিজেপি এনডিপিপি জোটকে বিজয়ী বলে ঘোষণা করা হলেও খুব পিছিয়ে নেই এনপিএফ-ও।
Numbers for #NagalandElection2018 #ExitPoll out now. @BJP4India & #NDPP set to form Government in the state.@rammadhavbjp @Sunil_Deodhar @himantabiswa @BJP4Nagaland #NewsXJanKiBaatExitPoll
— Jan Ki Baat (@jankibaat1) February 27, 2018
Share as much as possible.@NewsX @pradip103 pic.twitter.com/YSA9EorDsl
বিজেপি এনপিএফের সঙ্গে জোট ভেঙে বেরিয়ে এসেছে। এখন দেখার ভোটের ফল বেরোনোর পরও একই ফলাফল থাকে কিনা। এদিকে কংগ্রেস ০-২টি আসন পেতে পারে। অন্যান্যরা পেতে পারে ৫-৭টি আসন।












Click it and Unblock the Notifications