Manipur poll 2022: পাঞ্জাবের মতই এবার মণিপুরেও ভোটের দিন বদলের দাবি, কমিশনে আবেদন NWU-র
Manipur poll 2022: পাঞ্জাবের মতই এবার মণিপুরেও ভোটের দিন বদলের দাবি, কমিশনে আবেদন NWU-র
মণিপুরে বিধানসভা নির্বাচনের দিন বদলের দাবি নাগা মহিলা সংগঠনের। রবিরার ২৭ ফেব্রুয়ারি ভোট রয়েছে মণিপুরে। নাগা মহিলা সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে সেদিন ক্রিশ্চানদের প্রার্থনার দিন। তাই সেদিন ভোট করলে তাঁদের সমস্যার মুখে পড়তে হবে। তাই সেই ভোটের দিন বদল করা হোক। এর আগে পাঞ্জাবে একাধিক রাজনৈতিক দলের আবেদন মেনে ভোটের দিন বদল করেছে নির্বাচন কমিশন।

ভোটের দিন বদলের দাবি
ভোটের দিন বদলের দাবি জানিয়েছে নাগা মহিলা সংগঠন। ২৭ ফেব্রুয়ারি মণিপুরে ভোট। সেদিন রবিবার। ক্রিশ্চান ধর্মাবলম্বিরা সেদিন চার্চে গিয়ে প্রার্থনা করে থাকেন। তাই সেই দিনে ভোট করলে তাঁদের ধর্মাচরনে সমস্যা হবে। তাঁরা চার্চে প্রার্থনা সেরে কীভাবে ভোট দিতে যাবেন এই নিয়ে অভিযোগ জানিয়েছিলেন তাঁরা। সেকারণে সেদিন ভোটগ্রহণের তারিখ বদলে দেওয়ার দাবি জানিয়েছে নাগা মহিলা সংগঠন। সেদিন ভোট না করে অন্য কোনও একটা দিন ভোট নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

ভোটের দিন বদলের দাবি একাধিক সংগঠনের
ভোটের দিন বদলের দাবি জানিয়েছে একাধিক সংগঠন। তাঁরাও ভোটের দিন বদলের দাবি জানিয়েছেন। এর আগেও মণিপুরের একাধিক সংগঠনে ভোটের দিন বদলের দাবি জানিয়েছিলেন। মণিপুর কংগ্রেসের পক্ষ থেকেও ভোটের দিন বদলের দাবি জানানো হয়েছিল। অল মনিপুর ক্রিশ্চান সংগঠনের তরফ থেকেও এর আগে ভোটের দিন বদলের দাবি জানানো হয়েছিল। ২৭ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৬০টি কেন্দ্রে হবে ভোট গ্রহণ।

কোন দফায় কোথায় ভোট
দুই দফায় ভোট গ্রহণ হবে মণিপুরে। প্রথম দফায় ভোট হবে ৩৮টি বিধানসভা কেন্দ্রে। তারমধ্যে রয়েছে সাইকুল, কাঙ্গপোকি, সাইটু, টিম্পাইমুখ, থানলোন, হেঙ্গলিপ, চুরাচান্দপুর, সাইকোট, সিঙ্গঘাটে। বাকি ২৯টি কেন্দ্রের ভোট হবে উপত্যকা জেলাগুলিতে। ৯টি পাহাড়ি এলাকার জেলাতেই নাগা মহিলা সংগঠনের দাপট বেশি। অর্থাৎ ভোটার সংখ্যা বেশি সেই সব এলাকায়। বেশিরভাগই ক্রিশ্চান। তাই এই এলাকায় ভোট ২৭ তারিখ হলে সমস্যা বাড়বে বলে মনে করা হচ্ছে।

পাঞ্জাবে ভোটের দিন বদল
এর আগে পাঞ্জাবেও এই ভাবেই ভোটের দিন বদল করা হয়েছে। একাধিক রাজনৈতিক সংগঠন ১৪ ফেব্রুয়ারির রবিদাস জয়ন্তীর দিন ভোটে না করার আর্জি জানিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে। সব রাজনৈতিক দলের অনুরোধ মেনে শেষে পাঞ্জাবে ১৪ তারিখের ভোটের দিন বদলে দেয় নির্বাচন কমিশন। তাঁদের যদি ভোটের দিন বদল হতে পারে তাহলে কেন মণিপুরের ক্ষেত্রে হবে না বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications