Maha Kumbh Mela 2025: আর পাঁচটা লোকের মতো নয়, কীভাবে হয় নাগা সাধুদের শেষকৃত্য? জানলে অবাক হবেন
Mahakumbh Mela 2025: বিশ্বের সবচেয়ে বৃহৎ সমাগম প্রয়াগরাজে (Prayagraj)। সোমবার শুরু হয়ে গিয়েছে মহাকুম্ভ মেলা। পবিত্র গঙ্গায় (Ganga) পুণ্যস্নান সারছেন কোটি কোটি পুণ্যার্থী (Devotees)। বিশ্বের নানা প্রান্ত থেকে নাগা সাধুরা (Naga Sadhus) এসে ভিড় জমিয়েছেন পুণ্যক্ষেত্রে।
হিন্দুধর্মে বিশেষ স্থান রয়েছে নাগা সাধুদের। আর পাঁচটা লোকের মতো নয়, বরং কঠোর তপস্যার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন নাগা সাধুরা। মহাকুম্ভে সামিল নাগা সাধুদের জীবন শৈলী সম্পর্কে অনেকেই জানেন। কিন্তু জীবনাবসানের পর কোথায় বিলীন হন তাঁরা, সেসম্পর্কে চর্চা হয় কালেভদ্রে।

জানলে হয়ত অবাক হবেন, নাগা সাধুদের মৃত্যুর পর কিন্তু হিন্দু ধর্মের রীতি মতো তাদের শেষকৃত্য হয় না। অর্থাৎ শ্মশানে তাদের দেহ আগুনে পোড়ানো হয় না। বরং তাদের সমাধি দেওয়া হয়।
মহাকুম্ভে আগত নাগা সাধুরা মিলিত হন কঠোর তপস্যায়। ঘোর তপস্যার মধ্য দিয়েই মোক্ষ লাভ করেন তারা। নিঃসীম শূন্যে প্রাণ বিলীন হয়ে যায় তাদের। নাগা সাধুদের মৃত্যুর পর শেষকৃত্য করা হয় তাদের দেহের সমাধি দিয়ে। ভূ সমাধি ও জল সমাধির মধ্য দিয়ে তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয়।
কিন্তু কী এই ভূ সমাধি? জানা যায়, দেহাবসানের পর নাগা সাধুদের শ্রদ্ধার্ঘ অর্পণে ও সম্মানার্থে তাদের উদ্দেশ্যে একাধিক ক্রিয়া সম্পন্ন করা হয়। প্রথমে শায়িত দেহের উপর গঙ্গাজল দিয়ে তাকে স্নান করানো হয়। এরপর পবিত্র বস্ত্র দিয়ে তাদের মোড়া হয় দেহ। এরপর শায়িত থেকে বসানো হয় মৃতদেহ। সে অবস্থাতেই তাঁকে মাটিতে সমাধিস্থ করা হয়।
অপরদিকে জল সমাধি দেওয়া হয় নাগা সাধুদের শেষ ইচ্ছার উপর। শেষ ইচ্ছা অনুযায়ী মৃত্যুর পর নাগা সাধুদের বিশেষ রূপে নদীতে জলসমাধি দেওয়া হয়। মূলত গঙ্গাতেই তাদের জলসমাধি দেওয়া হয়।
মৃত নাগা সাধুর শেষ ইচ্ছা ও তাঁর আখাড়ার যে নিয়ম নীতি পরম্পরা রয়েছে, তার উপর নির্ভর করে জলসমাধি প্রক্রিয়া। তবে অন্তিম সমাধির সময় মন্ত্রোচ্চারণ ও যজ্ঞ করা হয়। মৃত নাগা সাধুর শিষ্যরা ও আখাড়ার সাধুরা মিলে শেষস মাধিতে সামিল হন।
মহাকুম্ভে আসা নাগা সাধুদের প্রত্যেকের ক্ষেত্রেই মৃত্যুর পর দেহ সমাধিস্থ করা হয়। আসলে নাগা সাধুরা মনে করেন তাদের দেহ পঞ্চমহাভূত অর্থাৎ মাটি, জল, অগ্নি, বায়ু ও আকাশ দিয়ে তৈরি। সেকারণেই মৃত্যুর পর দেহ পরিবেশের এই সমস্ত উপাদানে বিলীন করে দিতে চান তাঁরা। আর সেই কারণেই নাগা সাধুদের ভূ সমাধি বা জল সমাধি দেওয়া হয়।












Click it and Unblock the Notifications