নাফিসা আলি যোগ দিলেন তৃণমূলে, গোয়ানিজ ভাষায় কথা বললেন মমতা
নাফিসা আলি যোগ দিলেন তৃণমূলে, গোয়ানিজ ভাষায় কথা বললেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের দ্বিতীয় দিনেই বড় যোগদন। তৃণমূল কংগ্রেসে যোগদিলেন বলিউড অভিনেত্রী এবং সমাজকর্মী নাফিসা আলি। তালিকা আরও অনেক বড় নাম রয়েছে। যাঁরা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন। এদিকে আবার সকাল থেকেই পর পর দলীয় কর্মসূচি শুরু হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর। সকালে এক দফয়া সাংগঠনিক বৈঠক করেছেন তিনি। তাতে গোয়ানিজ ভাষায় কথা বলে সকলকে চমকে দিয়েছেন মমতা। দুপুর ১টা নাগাদ সাংবাদিক বৈঠক করার কথা তাঁর।

গোয়া সফরে তৃণমূল কংগ্রেস নেত্রী
দার্জিলিং থেকে ফিরেই গোয়া উড়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রাতেই গোয়ায় পা রেখেছেন তিনি। সেখানে তৃণমূল কংগ্রেস নেত্রী গোয়ায় পা রাখতেই তৃণমূল কংগ্রেস নেত্রীকে দেখে কালো পতাকা দেখানো হয়। দেওয়া হয় জয় শ্রীরাম স্লোগান। প্রসঙ্গত উল্লেখ্য গোয়ায় সংগঠন বিস্তারে জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী।তারপরেই গোয়ায় পার্টি অফিস খুলেছে তৃণমূল কংগ্রেস। গোয়ায় সংগঠনকে শক্তিশালী করার দায়িত্ব দেওয়া হয়েছে ডেরেক ওব্রায়েনকে। তিনি সেখানেই রয়েছেন গত কয়েক মাস ধরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোয়ায় পৌঁছেছেন প্রশান্ত কিশোরও। ভোটকুশলী গতকাল ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন বিজেপি কোথাও যাচ্ছে না। তবে মোদীকে হঠাতে গেলে তার সমকক্ষ ব্যক্তিত্বের প্রয়োজন বলে জানিেয়ছেন তিনি। তবে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্যেই সমালোচনা করেছেন তিনি।

তৃণমূলে যোগ দিলেন নাফিসা আলি
মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের পরের দিনই বড় চমক। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বলিউড অভিনেত্রী এবং সমাজকর্মী নাফিসা আলি। আগে থেকেই তৃণমূল কংগ্রেসে যোগদানের জল্পনা ছিল। এদিন সকালে ডেরেক ওব্রায়েনের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা হাতে নেন। সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একাধিক বড় তারকার তৃণমূল কংগ্রেসে যোগদানে সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় রয়েছেন বলিউড গায়ক লাকি আলি, রেমো ডিসুজারও। আবার বলিউড অভিনেত্রী বর্ষা উসগাঁওকরও নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন। রাজনৈতিক পরিবারের মেয়ে বর্ষা উসগাঁওকর। তাঁর বাবা একাধিকবার গোয়ায় মন্ত্রী থেকেছেন। গোয়ার মন্ত্রিসভার সদস্য েথকেছেন। কাজেই বর্ষা উসগাঁওকরের তৃণমূল কংগ্রেসে যোগদান বড় প্রভাব ফেলতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

গোয়ানিজ ভাষায় কথা বললেন মমতা
তিনি বহিরাগত নন। গোয়ার সঙ্গে নিজের আত্মিক যোগাযোগ বোঝাতে সাংগঠনিক বৈঠকে গোয়ানিজ ভাষায় কথা বলে সকলকে চমকে গিয়েছেন তিনি। গোয়ায় সাংগঠনিক বৈঠকে দলীয় কর্মীদের চাঙ্গা করতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,'তৃণমূল কখনও আপস করে না, আমাদের পার্টি বিক্রি হওয়ার নয়, সাইনবোর্ড হওয়ার জন্য গোয়ায় আসিনি। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, ১০ বছর আগে রেলমন্ত্রী থাকাকালীন গোয়া এসেছিলাম। আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব উদ্বোধন করতে এসেছিলাম,রেলমন্ত্রী থাকাকালীন আরও একবার এসেছিলাম। কোঙ্কন রেলে অ্যান্টি কলিশন ডিভাইস চালুর সময় এসেছিলাম। গোয়াতে নতুন সকাল আনতে হবে। আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, অভিন্ন ভারতে বিশ্বাস করি। আমিও গোয়ার সন্তান। আমাকে বিমানবন্দরে কালো পতাকা দেখানো হয়েছে, আমি নমস্তে বলেছি। তৃণমূল কখনও আপস করে না, আমাদের পার্টি বিক্রি হওয়ার নয়। সাইনবোর্ড হওয়ার জন্য গোয়ায় আসিনি।
গোয়ায় আসার আগে আমাদের পোস্টার বিকৃত করা হয়েছে। এসব করলে ভারত থেকে আপনারা মুছে যাবেন।
আপনারা আমাদের বিশ্বাস করলে, লড়তে আমরা তৈরি। বিজেপির বিরুদ্ধে লড়তে আমরা তৈরি। গোয়ার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আমরা বদ্ধপরিকর। কোনওরকম বিভেদমূলক রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।'

গোয়ায় একাধিক কর্মসূচি মমতার
গোয়ায় ৪০ আসনের বিধানসভা আসন টার্গেট করেছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন বিধানসভা ভোটে গোয়ার দখল করে দেখাবে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরার পর এবার গোয়াকে টার্গেট করে এগোচ্ছে তারা। সেকারণেই ফলেরিওকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো। আর কয়েক মাস পরেই গোয়ায় বিধানসভা নির্বাচন। সেকরাণেই তণমূল কংগ্রেস নেত্রীর এই গোয়া সফর বলে মনে করা হচ্ছে। গোয়ায় আজ একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর। দুপুর ১টায় গোয়ার ইন্টারন্যাশনাল সেন্টারে তৃণমূলনেত্রীর সাংবাদিক বৈঠক রয়েছে। গোয়ার মাঙ্গুয়েশি মন্দির, মহালসা নারায়ণী মন্দির ও তপোভূমি মন্দিরে যাবেন তিনি। বিকেল পৌনে ৬টায় গোয়ার নাগরিক সমাজের সঙ্গে কথা বলবেন তিনি।












Click it and Unblock the Notifications